Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
6 July 2026

‘আচমকাই সামনে এলো অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের শাঁখা-সিন্দুর পরা ছবি! শাঁখা-সিঁদুরে সেজে আগামী মাসেই সামনে আসবেন শ্রাবন্তী

‘আচমকাই সামনে এলো অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের শাঁখা-সিন্দুর পরা ছবি! শাঁখা-সিঁদুরে সেজে আগামী মাসেই সামনে আসবেন শ্রাবন্তী

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গিয়েছিল টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় শাঁখা এবং সিঁদুর পরা ফটো। বলাই বাহুল্য এই ফটো দেখে নেটিজেনদের অনেকেই ভেবেছিলেন হয়তো চতুর্থবারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে জানা গিয়েছে বাস্তব জীবনে নয় বরং ক্যামেরার সামনে এবার অভিনেতা ওমের স্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী।

আগামী মাসেই মুক্তি পেতে চলেছে তাদের নতুন সিনেমা ‘ভয় পেয়ো না’। কিছুদিন আগে এই সিনেমার একটি গানের শুটিং করতে কাশ্মীর হাজির হতে দেখা গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ সিনেমার গোটা ইউনিটকে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিলেন অনুগামীরা। তবে বড়পর্দায় শ্রাবন্তী এবং ওমকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে আছেন নেটিজেনরা। প্রসঙ্গত এর আগে ‘হুল্লোড়’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং অভিনেতা ওম।

আরও পড়ুন: অনুগামীদের হাত ধরে এবার বিয়ের পিঁড়িতে বসল ‘মিঠাই’ এর রুদ্র এবং নিপা! অনুরাগীদের কারসাজিতে সাতপাকে বাঁধা পড়লেন রুদ্র-নিপা, তুমুল ভাইরাল ছবি

তবে এবারের সিনেমায় প্রেমের পাশাপাশি রহস্য এবং ভয়ের ছোঁয়া পাবেন দর্শকরা। তবে অভিনেত্রীর অনুগামীরা মনে করছেন সাফল্য পেতে হলে এই সিনেমাকে বেশ লড়াই করতে হবে। কারণ আগামী মাসের শেষ দিকে একই সঙ্গে মুক্তি পেতে চলেছে আরো অনেকগুলি বাংলা সিনেমা।

 

View this post on Instagram

 

A post shared by Om Sahani (@om_sahani15)

যার মধ্যে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায় অভিনীত ‘আয় খুকু আয়’ এবং শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি ‘বেলাশুরু’। তবে অভিনেত্রীর অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার এই নতুন ছবির মুক্তির জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment