Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

৩২০০ কোটি টাকার মালিক হয়েও মন নেই অমিতাভ এর! নুন আনতে পান্তা ফুরোনোর দশা আত্মীয়দের, তবুও ফিরেও তাকান না অমিতাভ বচ্চন, সামনে এলো কারণ

৩২০০ কোটি টাকার মালিক হয়েও মন নেই অমিতাভ এর! নুন আনতে পান্তা ফুরোনোর দশা আত্মীয়দের, তবুও ফিরেও তাকান না অমিতাভ বচ্চন, সামনে এলো কারণ

বলিউডের বিগ বি মাঝে মধ্যেই আলোচনার লাইম লাইটে থাকেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই ভক্তদের উদ্দেশ্যে কিছু না কিছু পোস্ট শেয়ার করেন তিনি। মুম্বাইয়ের বিলাস বহুল রাজপ্রাসাদে স্ত্রী, সন্তান, পুত্রবধূ এবং নাতনি কে নিয়ে সুখী পরিবার অমিতাভ বচ্চনের।

অমিতাভ বচ্চন কোটি কোটি সম্পত্তির মালিক হলেও তার পিসতুতো এক ভাইয়ের আর্থিক অবস্থা একেবারেই সচ্ছল নয়। অমিতাভ বচ্চনের পিতা হরি বংশ রাই বচ্চন এর একমাত্র বোন এর পুত্র অনুপ, সম্পর্কে অমিতাভের ভাই। অনুপ বাবু একজন সাধারণ ইলেকট্রিশিয়ান। দিন আনে দিন খায় রোজগার। কিন্তু পারিবারিক বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে যোগাযোগ বন্ধ। দারিদ্রতার কারণেই অমিতাভ পুত্রের বিয়েতেই আসেনি তিনি। পিতার মৃত্যুর পর থেকেই নাকি অমিতাভ মুখ ফিরিয়ে নেয় তাদের থেকে।

বিবাদের কারণ হিসেবে জানা যায়, হরিবংশ রাই বচ্চন এর মৃত্যুর পর তাদের পুরনো ভিটের একটুকরো অংশ জাদুঘর বানানোর জন্য চেয়ে ছিলেন অমিতাভের পিসতুতো ভাই এবং এই প্রস্তাবের ঘোরতর বিরোধী ছিলেন তিনি। প্রস্তাব শুনে ভাইয়ের উপর মারাত্মক রেগে যান অমিতাভ বচ্চন। শোনা যায় এরপর থেকেই নাকি দুই পরিবারের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ কোনো রকম কোনো যোগাযোগ রাখেনি অমিতাভের পরিবার অনুপের পরিবারের সঙ্গে।

আরও পড়ুন: কেও পারেনা এটা! দেখুন তো এই বাচ্চা ছেলেটিকে চিনতে পারেন কিনা? ইনি হচ্ছেন টলিউডের একজন সুপারস্টার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story