Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
29 June 2026

হাজার ডিভোর্স-বিচ্ছেদের মাঝে অন্যতম উদাহরণ হলো কেকে-জ্যোতি প্রেম! প্রেমিকাকে বিয়ের জন্য সেলসম্যানের কাজ ও করেছেন গায়ক কেকে! উঠে এল তাদের ৩০ বছরের প্রেমকাহিনী

হাজার ডিভোর্স-বিচ্ছেদের মাঝে অন্যতম উদাহরণ হলো কেকে-জ্যোতি প্রেম! প্রেমিকাকে বিয়ের জন্য সেলসম্যানের কাজ ও করেছেন গায়ক কেকে! উঠে এল তাদের ৩০ বছরের প্রেমকাহিনী

সম্প্রতি কলকাতায় অনুষ্ঠান করতে এসে অসুস্থ হয়ে পড়ে অকালপ্রয়াণ ঘটেছে জনপ্রিয় বলিউড গায়ক কেকের। বলাই বাহুল্য তার এই অপ্রত্যাশিত মৃত্যু আঘাত করে গিয়েছে দেশব্যাপী সঙ্গীতপ্রেমীদের। এবার তার মধ্যেই সামনে এল কেকের ব্যক্তিগত জীবনের এক ঝলক। কিভাবে দীর্ঘ ৩০ বছরের বিবাহিত জীবনে কোনরকম বিতর্ক ছাড়াই সুন্দর প্রেমের সম্পর্ক চালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন এই জনপ্রিয় গায়ক, তা এবার জানতে পারলেন অনুগামীরা।

প্রসঙ্গত বলিউডের জনপ্রিয় এই গায়কের মৃত্যুর পর আজ কলকাতায় পা রাখতে দেখা গিয়েছে তার পরিবারের সদস্যদের। তার স্ত্রী, ছেলে এবং মেয়েকে ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়তে দেখেছেন নেটিজেনরা। জানা গিয়েছে ছোটবেলার প্রেম জ্যোতিকে বিয়ে করার জন্য এতটাই বদ্ধপরিকর ছিলেন গায়ক কেকে, একসময় প্রেমিকার বিয়ে অন্য জায়গায় হয়ে যাওয়া থেকে আটকাতে সেলসের কাজ করেছেন তিনি।

আরও পড়ুন: অর্থ শূন্য অবস্থা, সাবান,শ্যাম্পু বেচে জীবন কাটাতে হচ্ছে সুপারহিট অভিনেত্রী ঐশ্বর্যকে

অপরদিকে প্রকৃত সহধর্মিনীর মত খারাপ সময়ে তার পাশে শক্ত হাল হিসেবে দাঁড়িয়ে ছিলেন জ্যোতি। তাই আজ সদ্যপ্রয়াত গায়কের স্ত্রীকে দেখে আরো একবার নতুন করে শোকাহত হয়ে পড়েছেন অনুগামীরা। এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা জানিয়েছেন বলিউডের হাজারো ডিভোর্স এবং তাদের মাঝে কেকে এবং জ্যোতির প্রেম কাহিনী অনন্য উদাহরণ হয়ে থেকে যাবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story