Gold ₹145,250/10g
Silver ₹243.13/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
13 June 2026

কংসাবতী নদীর পারে অবসর যাপনের ছবি শেয়ার করলেন অভিনেত্রী অনামিকা, সঙ্গে রয়েছে উদয়

কংসাবতী নদীর পারে অবসর যাপনের ছবি শেয়ার করলেন অভিনেত্রী অনামিকা, সঙ্গে রয়েছে উদয়

অভিনেত্রী অনামিকা চক্রবর্তী হলেন বাংলা টেলিভিশনের একটি জনপ্রিয় মুখ। বিভিন্ন ধারাবাহিক এর পাশাপাশি থাকে ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যায়। এই অভিনেত্রীকে এখানে আকাশ নীল ২ অভিনয় করতে দেখা যায়।

খুব কম দিনের মধ্যেই বড় ধরনের সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী। এখানে আকাশ নীল ধারাবাহিকে সন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন তা এই বয়সে খুব কম মানুষই তা অর্জন করতে পারে। বাঙালি দর্শকরা প্রায় সকলেই এই অভিনেত্রী কে চেনেন।

এই আর্টিকেলের মাধ্যমে আমরা অভিনেত্রীর কর্মজীবন নয়। বরঞ্চ ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করব। সোশ্যাল মিডিয়াতে এই অভিনেত্রীর বেশ কিছু ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ছবিগুলোতে কিন্তু অভিনেত্রী একা নন তার সাথে আছেন মিঠাই ধারাবাহিকের রাতুল অর্থাৎ তার বর্তমান প্রেমিক।

আরও পড়ুন: পারলো না অভিনেত্রী সৌমিত্রিশা! ন্যাকা ন্যাকা করে কথা বলেই গৌরী এলো হলো বেঙ্গল টপার, গাঁটছড়া,আলতা ফড়িং এর টি আর পি চমকে দেওয়ার মতো!,

কংসাবতী নদীর পাড়ে ছুটির মেজাজে ধরা দিয়েছেন অভিনেত্রী অনামিকা এবং প্রেমিক উদয় প্রতাপ সিং। আর সেই ছবিগুলি অভিনেত্রী আপলোড করেছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ওই ছবিগুলির মধ্যে দেখা যাচ্ছে অভিনেত্রীর পায়ে ব্যান্ডেজ করা। এরপর থেকেই অনেক ভক্তরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন যে অভিনেত্রীর পায়ে কি হয়েছে?

এই বছরের ২৫ শে মার্চ অনামিকা এবং উদয়ের প্রেম কাহিনী সামনে আসে। ঐদিন আবার ছিল অভিনেত্রীর জন্মদিন। নিজের জন্মদিনের দিন দুজনের ব্যক্তিগত কাহিনী খোলসা করেন এই অভিনেতা- অভিনেত্রী। তবে প্রথম দিকে অনামিকার ভক্তরা এই বিষয়টিকে মানতে পারেননি। কারণ অনামিকা দীর্ঘদিন টেলিভিশনে কাজ করছেন অপরদিকে উদয় সবেমাত্র টেলি পর্দায় পা রেখেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment