Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

কী সুন্দর লাগছে ঐন্দ্রিলাকে কনের সাজে! লাল টুকটুকে বেনারসি, কনের সাজে ঐন্দ্রিলা! মাথায় সিঁদুর চুপিসারে বিয়ে সেরে নিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা? ভাইরাল ভিডিও

কী সুন্দর লাগছে ঐন্দ্রিলাকে কনের সাজে! লাল টুকটুকে বেনারসি, কনের সাজে ঐন্দ্রিলা! মাথায় সিঁদুর চুপিসারে বিয়ে সেরে নিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা? ভাইরাল ভিডিও

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা নামটা এখন আমাদের প্রত্যেকের কাছেই পরিচিত। জীবনের কঠিন সময় কি করে সাহস এবং মানসিক জোরের সঙ্গে লড়াই করে জীবন যুদ্ধে জয়ী হতে হয় তার জলজ্যান্ত প্রমান হলো ঐন্দ্রিলা। চলতি বছরেই দ্বিতীয়বার মারণ রোগ ক্যানসারকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছ ফিরেছে ঐন্দ্রিলা শর্মা। প্রতিটি মানুষের কাছে এক জলজ্যান্ত প্রমান ঐন্দ্রিলা। কয়েক মাস বিশ্রামের পর আবার ফিরেছিলেন ক্যামেরার সামনে। প্রথমেই এসেছিলেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। এবারে ঐন্দ্রিলাকে দেখা গেল লাল বেনারসি, মাথায় মুকুট পড়ে। ফটোশুটের মাধ্যমেই এই সাজে ধরা দিলেন ঐন্দ্রিলা।

ছবিতে ঐন্দ্রিলার পরনে রয়েছে লাল টুকটুকে বেনারসি, মাথায় মুকুট, সিঁথিতে সিঁদুর, হাতে শাখা পলা, কপালে লাল টিপ এবং গায়ে সোনার গয়না। ছবি না দেখলে বোঝা যাবে না কি অপরূপ সুন্দরী লাগছে অভিনেত্রীকে। ঐন্দ্রিলার এই মিষ্টি বউ এর ছবিতে অসংখ্য মানুষ কমেন্ট করেছেন। অনেকেই ঐন্দ্রিলাকে আবদার জানিয়েছেন আবারও টেলিভিশনের পর্দায় ফিরে আসার জন্য, আবার অনেকে লিখেছেন যাতে এবার সব্যসাচী চৌধুরীর সঙ্গে তিনি বিয়েটা সেরে ফেলেন।

অভিনেতা সব্যসাচী চৌধুরীর সঙ্গে ঐন্দ্রিলার সম্পর্ক কারোর অজানা নয়। সবসময় খোলাখুলিভাবেই নিজেদের সম্পর্কের কথা জানিয়েছেন দুজনেই। কঠিন সময়ের সবথেকে বড় সাপোর্ট পেয়েছে নিজের প্রেমিক সব্যসাচীর তরফ থেকে তা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রত্যেকেই জানেন।

আরও পড়ুন: ‘মুখের উপর ছুঁড়ে দেওয়া হল টাকার বান্ডিল’! বড়লোক বাড়িতে তেলেভাজা দিতে গিয়ে চূড়ান্ত অপমানিত তুবড়ি! দেখুন ‘উড়ন তুবড়ি’র ভাইরাল দৃশ্য, ভাইরাল ভিডিও

উল্লেখ্য ২০১৫ সালে একবার ক্যান্সার আক্রান্ত হন ঐন্দ্রিলা এরপর চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে যান। কিন্তু গত বছরে আবারো দ্বিতীয়বারের জন্য মারণ রোগের শিকার হন অভিনেত্রী। যথেষ্ট যন্ত্রণা মাধ্যমে নিজের মানসিক জেদ এবং বেঁচে থাকার ইচ্ছের কাছে হারিয়ে দিয়ে জীবন যুদ্ধে জয়ী হয়ে আসে সে। কঠিন সময় নিজের পরিবারের পাশাপাশি প্রেমিক সব্যসাচী চৌধুরী তরফ থেকে পেয়েছিলেন বিপুল পরিমাণ ভরসা এবং ভালোবাসা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment