Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

কমেডি ড্রামা “বও লারকি হ্যায় কাহা” দিয়ে বলিউডে পা রাখতে চলেছে প্রতীক গান্ধী

কমেডি ড্রামা “বও লারকি হ্যায় কাহা” দিয়ে বলিউডে পা রাখতে চলেছে প্রতীক গান্ধী

ওটিটি প্ল্যাটফর্মের ব্যাপক জনপ্রিয় ওয়েব সিরিজ “স্ক্যাম 1992” সাফল্যের শীর্ষে নিয়ে গিয়েছিল দক্ষিণী অভিনেতা প্রতীক গান্ধীকে। এখন হার্ষদ মেহতা নামেই খ্যাত প্রতীক। বলিউডের রুপোলি পর্দায় এবার বাজিমাত করতে তাপসী পান্নুর বিপরীতে “বও লারকি হ্যায় কাহা?” ছবিতে অভিনয় করতে চলেছেন প্রতীক।

সম্প্রতি, টুইটারে নতুন ছবির কথা উল্লেখ করে রয় কাপুর ফিল্মসের প্রযোজক একটি পোস্ট করেন। সেখানে লেখাছিল, “happy to announce our next production, a madcap comedy filled with twists and turns in search for a missing ladki! #WohLadkiHaiKahaan? starring @taapsee and @pratikg80, produced by #SiddharthRoyKapur and written & directed by @justarshad. On the floors soon!”

“বও লারকি হ্যায় কাহা?” ছবির পরিচালনা করবেন আরশাদ সৈয়দ। প্রযোজনায় থাকছে রয় কাপুর ফিল্মস। ছবির টিম সূত্রে জানা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে নতুন ছবির কাজ শুরু হবে।

আরও পড়ুন: কমলা-অফ হোয়াইট রঙের শর্ট ড্রেসে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন বলিউড সেলিব্রিটি নোরা ফাতেহি! তুমুল ভাইরাল ছবি

প্রসঙ্গত তাপসীর ঝুলিতে রয়েছে বহু ছবি। গত বছরের শেষ পর্যন্ত “রেশমি রকেট” ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। বর্তমানে ব্যস্ত অতুল কাসবেকরের ছবি “লুপ লাপেতা” নিয়ে। সম্প্রতি অনুরাগ কাশ্যপের সঙ্গে তাপসীর আপকামিং মুভি ট্রিজার মুক্তি পেয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment