Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
15 July 2026

রেগে গিয়ে ক্যামেরার সামনেই বাবা সইফ কেই ঘুষি মেরে বসলো তৈমুর! ‘বদমেজাজী বাচ্চা’, কটাক্ষ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

রেগে গিয়ে ক্যামেরার সামনেই বাবা সইফ কেই  ঘুষি মেরে বসলো তৈমুর! ‘বদমেজাজী বাচ্চা’, কটাক্ষ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

জন্মের পর থেকেই নেটিজেনদের নজরের সামনে আসতে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী করিনা কাপুর এবং বলিউড অভিনেতা সইফ আলী খানের প্রথম পুত্র তৈমুর আলি খানকে। জন্মের পর থেকেই নাম বিতর্ক থেকে শুরু করে একাধিকবার নানান কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উপস্থিতি দেখা গেছে তাকে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে তীব্র কটাক্ষর সম্মুখীন হতে হলো পাঁচ বছরের তৈমুরকে।

প্রসঙ্গত কিছুদিন আগেই উপস্থিত ক্যামেরাম্যানদের ক্যামেরায় ধরা পড়েছিল নিজের ন্যানির সঙ্গে দুর্ব্যবহার করছিল তৈমুর। সে সময় অনেকেই জানিয়েছিলেন বাচ্চারা বাড়িতে যেরকম দেখে সেরকমই শেখে এবং নিজেরাও সে রকমই কার্যকলাপ প্রয়োগ করে থাকে। পাশাপাশি তারা জানিয়ে ছিলেন তৈমুরকে প্রায় সব সময়ই তারা রেগে থাকতে দেখেন।
এবার আরো একবার রেগে গিয়ে বাবার গায়ে হাত তুলতে দেখা গেল ছোট্ট তৈমুরকে। অভিনেতা সইফ আলী খানকে এদিন ঘুষি মারতে দেখা গেছে তৈমুরকে।

আরও পড়ুন: সাদা শিফনের স্লিভলেস ড্রেসের মাঝে উঁকি দিচ্ছে উন্মুক্ত বক্ষ্, বোল্ড অবতারে ধরা দিলেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা তীব্র সমালোচনা শুরু করেছেন। জানিয়েছেন এখন থেকেই তৈমুরকে দেখলে বোঝা যাচ্ছে কতটা বদমেজাজি হতে চলেছে সে। তবে পাল্টা মুখ খুলেছেন অনেকেই। তারা জানিয়েছেন সব বাড়িতেই বাচ্চারা এধরনের দুষ্টুমি করে থাকে তাই সোশ্যাল মিডিয়ায় এটাকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেই তারা মনে করছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment