Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

‘মান্না দে থেকে তোমার স্ট্যান্ডার্ড এতো লো হয়ে গেলো?’, শোভন-বৈশাখীর অবৈধ পরকিয়ার গানে শুনে অনীক কে তুমুল ট্রোল করা হলো সোশ্যাল মিডিয়ায়

‘মান্না দে থেকে তোমার স্ট্যান্ডার্ড এতো লো হয়ে গেলো?’, শোভন-বৈশাখীর অবৈধ পরকিয়ার গানে শুনে অনীক কে তুমুল ট্রোল করা হলো সোশ্যাল মিডিয়ায়

পুজোর আগে থেকেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার বিশেষ বান্ধবীর বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবার তাদের নিয়ে গান তৈরি করে মিউজিক ভিডিও বানাতে দেখা গেল সারেগামাপা বিজয়ী গায়ক অনীক ধরকে।

এদিন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ হতেই তা মুহূর্তে ভাইরাল হতে দেখা যায়। মিউজিক ভিডিওতে অনীকের সঙ্গে নাচতে দেখা গিয়েছে জনপ্রিয় ভাইরাল ইউটিউবার রিম্পিকে। প্রসঙ্গত কিছুদিন আগে খোলামেলাভাবে শাড়ি পড়ে আলু পোস্ত রেঁধে সোশ্যাল মিডিয়ায় বেজায় ভাইরাল হয়েছিলেন রিম্পি।

কিন্তু এদিন অনীক শোভন বৈশাখীকে নিয়ে গান প্রকাশ করতেই নেটিজেনরা দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছেন। কারণ একদিকে গায়ক এর অনুগামীরা যেমন উপভোগ করেছেন এই মজাদার গানটি, তেমন অপরদিকে নেটিজেনদের একটি বড় অংশ বলছেন অনীকের থেকে এ ধরনের গান তারা মোটেও আশা করেননি। পাশাপাশি গানের বিষয়বস্তু অনীকের স্ট্যান্ডার্ডের সঙ্গে মানায় না, এমন মন্তব্যও করতে দেখা গেছে অনেককে।

আরও পড়ুন: ‘ট্যাক্সি ড্রাইভার উর্মি হয়ে গেল উকিল’! ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের নতুন দৃশ্য দেখে হাসির রোল নেট দুনিয়ায়, ভাইরাল ভিডিও

তবে ভিডিওটি নেটিজেনদের কাছে সমালোচিত হলেও অতি অল্প সময়ের মধ্যে সহস্রাধিক মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। পাশাপাশি অনীককেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত দর্শক এবং শ্রোতাদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করতে দেখা গিয়েছে। তবে কটাক্ষের সম্মুখীন হয়ে এখনো কোনো মন্তব্য করেননি অনীক।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment