Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

টলিপাড়ায় চলছে ফিসফিস, আগামী সপ্তাহেই বিয়ের গাঁটছড়া বাঁধছেন অনির্বাণ ভট্টাচার্য!

টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরদের মধ্যে একজন তিনি। হাজার হাজার বঙ্গ নারীদের মন কেড়েছেন এই হ্যান্ডসাম হাংক।

টলিপাড়ায় চলছে ফিসফিস, আগামী সপ্তাহেই বিয়ের গাঁটছড়া বাঁধছেন অনির্বাণ ভট্টাচার্য!

টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরদের মধ্যে একজন তিনি। হাজার হাজার বঙ্গ নারীদের মন কেড়েছেন এই হ্যান্ডসাম হাংক। কিন্তু এবার নিজের ভক্তদের মন ভেঙে আইবুড়ো পর্ব ঘোচালেন অনির্বাণ ভট্টাচার্যের। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এমনটাই ফিসফিস চলছে টলিপাড়ার অলিগলিতে। শোনা যাচ্ছে আগামী সপ্তাহেই সাত পাকে বাঁধা পড়বেন অনির্বাণ তাঁর দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে। গতবছর ‘বিবাহ অভিযান’ ছবির পর থেকেই শুরু হয়েছিল অনির্বাণের বিয়ে নিয়ে জল্পনা। তবে সেই সময়ে অভিনেতা সেগুলিকে গুজব বলে এড়িয়ে গিয়েছিলেন। এবার শের দানা বাঁধছিল জল্পনা।

কয়েক মাস আগে অভিনেতা জানিয়েছিলেন, সঠিক সময় আসলে সবটাই তিনি জানাবেন। যদিও নিজের বিয়ে নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি অনির্বাণ। কিন্তু সূত্রের খবর আগামী ২৬ তারিখই বিয়ের গাঁটছড়া বাঁধবেন অভিনেতা। কিন্তু পাত্রী কে? শোনা যাচ্ছে অনির্বাণের দীর্ঘদিন পুরনো গার্লফ্রেন্ড মধুরিমা গোস্বামীর সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। নাটকের মঞ্চে আলাপ হয় মধুরিমার সঙ্গে। একসঙ্গে অনেকগুলো নাটকে কাজ করেছেন তাঁরা। সেখান থেকেই প্রেম আলাপ শুরু। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক নিয়ে পড়াশোনা করেছেন। অনির্বাণের মতোই তিনিও সমাজ ও রাজনীতি বেশ সচেতন। এই দুই নাটক জগতের মানুষের চারহাত এক হওয়াটা এখন শুধুই সময়ের অপেক্ষা।

শোনা যাচ্ছে খুব ধুমধাম করে বিয়ে করবেন না দুজনে। আইনিভাবে রেজিস্ট্রি ম্যারেজ করেই সেরে ফেলবেন বিয়েটা। বৃহস্পতিবার সল্টলেকে ন‌্যাশনাল মাইম ইনস্টিটিউটে আয়োজন করা হবে বিয়ের ছোট্ট অনুষ্ঠান। কেবল আত্মীয়-পরিজন ও ইন্ডাস্ট্রির হাতে গোনা কয়েকজন থাকবে উপস্থিত। প্রসঙ্গত, এই পুজোতে মুক্তি পেয়েছে অনির্বাণের ‘ড্রাকুলা স‌্যর’। ধ্রুব বন্দ্যোপাধ‌্যায় পরিচালিত ‘গোলন্দাজ’-এ দেবের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এর মাঝেই সেরে ফেলবেন বিয়েটা।

আরও পড়ুন: সুইমিংপুলে দৈত্যাকার সাপের সঙ্গে খেলছে বাচ্চারা! ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের! সামনে এল আসল ঘটনা, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment