Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

জোর গুঞ্জন টি টাউনে, আগামী বছরই মালা বদল করতে চলেছে অঙ্কুশ-ঐন্দ্রিলা!

টি টাউনের চলছে বিয়ের মরশুম একের পর এক আসছে মালাবদলের খবর। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের মোস্ট

জোর গুঞ্জন টি টাউনে, আগামী বছরই মালা বদল করতে চলেছে অঙ্কুশ-ঐন্দ্রিলা!

টি টাউনের চলছে বিয়ের মরশুম একের পর এক আসছে মালাবদলের খবর। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর অনির্বাণ ভট্টাচার্য্য এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামী। তাঁদের বিয়ের খবর সব সময় রয়েছে শিরোনামে। সোশ্যাল মিডিয়াতেও সব সময় চলছে এই নব বর-বধূ নিয়ে চর্চা। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ও। যেখানে একের পর এক তারকারা বসছেন বিয়ের পিঁড়িতে, তারই মাঝে আরো এক বিয়ের গুঞ্জন উঠল টলিপাড়ায়। অবশেষে চার হাত এক করতে চলেছেন ঐন্দ্রিলা ও অঙ্কুশ। এমনটাই গুঞ্জন রটলো টলিপাড়ায়।

সম্প্রতি টুইটারে একটি টুইটকে কেন্দ্র করে উঠছে গুঞ্জন। রবিবারই অনির্বাণের বিয়ের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন অঙ্কুশ। আর সেখানেই লেখেন, ”শুভেচ্ছা বন্ধু, তোমাকে দেখে ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই তোমার দলে যোগ দিচ্ছি। তুমি তোমার মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।”। যদিও মজার ছলেই কথাটি বলেন তিনি। তবু প্রশ্ন উঠছে, তবে কি সত্যিই ঐন্দ্রিলার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ? তবে সেই বিষয়ে এখন অবদি কিছু জানাননি অভিনেতা।

প্রসঙ্গত টলিউডের লাভ বার্ড অঙ্কুশ ও ঐন্দ্রিলার লাভ স্টোরি কারো অজানা নয়। সব সময় নিজেদের সম্পর্ক নিয়ে ওপেন দুজনে। প্রথমবার ‘ম্যাজিক’ ছবিতে দেখা যাবে একসঙ্গে এই জুটিকে।

আরও পড়ুন: “সুশান্তের ব্রহ্মাস্ত্র এই বলিউডকে ধ্বংস করার জন‍্য যথেষ্ট” – বলিউডের প্রত্যেকটি ছবির দুর্দশা দেখে ঘৃণায় বিস্ফোরক মন্তব্য করলেন প্রয়াত অভিনেতা সুশান্তের দিদি মিতু সিং

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment