Gold ₹145,650/10g
Silver ₹243.80/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 July 2026

ঠিক যেন লাভ স্টোরিঃ বরফের দেশে ছুটি কাটাচ্ছেন অঙ্কুশ ঐন্দ্রিলা

ঠিক যেন লাভ স্টোরিঃ বরফের দেশে ছুটি কাটাচ্ছেন অঙ্কুশ ঐন্দ্রিলা

একেই শীত, তার মাঝে বড়দিন, তারমধ্যেই হিমাচল প্রদেশে ছুটি কাটাচ্ছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। ইতিমধ্যেই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে বিভিন্ন ছবি শেয়ার করেছেন অঙ্কুশ, ঐন্দ্রিলা। কখনো একে অপরকে জড়িয়ে, আবার কখনো ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি দিতে দেখা গিয়েছে এই জুটিকে। যেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ছুবি দেখে বোঝাই যাচ্ছে হিমাচল প্রদেশে গিয়ে একে অপরের সঙ্গে ভালোই দিন কাটাচ্ছেন এই লাভ বার্ডস।

সম্প্রতি অঙ্কুশ একটি ছবি দিয়েছেন যেখানে তাকে দেখা গিয়েছে একড়ি কালো প্যান্ট এবং গ্রে শীত পোশাকে। আর অন্যদিকে ঐন্দ্রিলাকে দেখা গিয়েছে কালো প্যান্ট, কালো বুট, কালো মাস্ক এবং কালো শীত পোশাকে। প্রসঙ্গত, এই জুটি সোশ্যাল মিডিয়ায় বরাবরই সুন্দর ছবি পোস্ট করে থাকেন। শুরু থেকেই তাদের সম্পর্ক সবার জানা থাকলেও এই নিয়ে নতুন করে কোন কথা বলেন নি অঙ্কুশ। কিন্তু নিজেদের কাজের মাঝে তাদের সম্পর্কটাকেও এবার পরিণতি দিতে চায় এই জুটি। কিছু দিন আগেই জানিয়েছেন এই বছরই বড়দিনে মুক্তি পেতে চলেছে রাজা চন্দ পরিচালিত ‘ম্যাজিক’।

যেখানে প্রথমবার রিল লাইফে জুটি বেঁধেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। এমনকি শোনা যাচ্ছে আগামি বছরেই গাঁটছড়া বাধবে টলিউডের এই জুটি। এমনকি আগের মাসেই নিজেদের একটি নতুন গাড়িও কিনেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা। শো-রুম থেকেই সেই ছবি পোস্ট করেছিলেন নায়িকা ঐন্দ্রিলা। ইন্সটাগ্রামে কালো স্কোডার সামনে দাঁড়িয়ে ছবি শেয়ার করেন দুজনে আর সেই ছবিতে কমেন্ট করেন বহু সেলিব্রিটি।

আরও পড়ুন: ‘কেও কিডন্যাপ করে নেবে আমাকে’! কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার পর থেকেই আতঙ্কে কাটছে দিন! চলছেনা ব্যবসাও, পুলিশের দ্বারস্থ বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment