Take a fresh look at your lifestyle.

‘কেও কিডন্যাপ করে নেবে আমাকে’! কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার পর থেকেই আতঙ্কে কাটছে দিন! চলছেনা ব্যবসাও, পুলিশের দ্বারস্থ বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর

331

গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন চর্চায় রয়েছেন বীরভূমের বাসিন্দা বাদাম বিক্রেতা, ভুবন বাদ্যকর। তবে তিনি নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন। বন্ধ করে দিয়েছেন বাড়ি থেকে বেরোনো। চলছেনা কাঁচা বাদামের ব্যবসাও। দাদাকে নিয়ে পুলিশের দ্বারস্থ ভুবনবাবু। কি নিয়ে আতঙ্কে ভুগছেন তিনি!

এদিন ভাই ও এক প্রতিবেশীকে নিয়ে দুবরাজপুর থানায় অভিযোগ করতে গিয়েছিলেন ভুবনবাবু। সেখানেই এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নিজের আতঙ্ক নিয়ে জানালেন ভুবন বাদ্যকর। তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি আতঙ্কে কেন ভুগছেন? তার উত্তরে তিনি জানান, নেটদুনিয়ায় তার জনপ্রিয়তার জন্য তাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যায়, সে যদি আর বাড়ি ফিরতে না পারে সেই নিয়েই আতঙ্কে ভুগছেন এই ভাইরাল বাদাম বিক্রেতা।

তার গানের কপিরাইট কেউ কিনে নিয়েছে, সেই অভিযোগও পুলিশের কাছে করেছেন তিনি। কারণ তার কথায় নেটমাধ্যমে তার গান এত ভাইরাল হয়েছে, কিন্তু তার বদলে তিনি কিছুই পাননি। অতএব তার গান যেন তারই থাকে, কেউ যেন তার গান নিয়ে নিতে না পারে। এরপরে তার ভাইকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন ভুবনবাবুকে নিয়ে। কারণ তার বক্তব্য ভুবনবাবু গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করেন। তার মধ্যে যদি তাকে কেউ তুলে নিয়ে চলে যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। সেই জন্যই তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন।

এই ভিডিও নেটদুনিয়ায় শেয়ার হওয়া মাত্রই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সমস্ত নেটনাগরিকদের মধ্যে। ভুবনবাবুর এমন কথা শুনে নেটিজেনদের একাংশ হেসে কুটোপাটি খেয়েছেন। নেটবাসীদের মধ্যে একদল বেশ বিরক্তই হয়েছেন এই সমস্ত খবর দেখে। তবে আসল কথা হল গ্রামের এই সহজ সাদাসিদে মানুষগুলো এতোকিছু বোঝেনা। তারা খেটে খাওয়া মানুষ। চারিদিকে তাকে নিয়ে হঠাৎ করে এমন শোরগোল পড়ে যাওয়ায় কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি। তবে তা সম্ভবত সাময়িক। তবে এই মুহূর্তে থানায় গিয়ে তার অভিযোগ জানানোর কথা জানাজানি হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশের মধ্যে হাসির খোরাক হয়ে উঠেছেন ভুবনবাবু। তা ভিডিওর কমেন্ট বক্স দেখেই স্পষ্ট।

Comments are closed.