Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
1 July 2026

জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে “Hot post”, উষ্ণতা ছড়াচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলা

জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে “Hot post”, উষ্ণতা ছড়াচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলা

ভালোবাসার মানুষের জন্মদিন আর ভালোবাসার দিন যখন এক হয়ে যায়, সেটা সবচেয়ে বেশি স্পেশাল হয়। ‘ভ্যালেন্টাইন্স ডে’ অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি টলিউড সেলিব্রেটি অঙ্কুশ ৩২-এ পা দিলেন। রবিবার, ভালোবাসার দিনে ভালোবাসাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ঐন্দ্রিলা সেন নিজের ইনস্টাগ্রামে অঙ্কুশের সঙ্গে তার একটি হট ছবি পোস্ট করেন।

ঐন্দ্রিলা তাঁর ছবির ক্যাপশনেই হট শব্দটি উল্লেখ করেছেন। লিখছেন, “Birthday hain ek hot post to banta hain.” ছবিতে ঐন্দ্রিলা সেন এবং অঙ্কুশ হাজরা উভয়কে সুইমিং কস্টিউম দেখা যাচ্ছে। সুইমিং পুলে স্নানরত অবস্থায় উষ্ণতা ছড়াচ্ছেন উভয়।

আরও পড়ুন: বাবা হতে চলেছেন অপারশক্তি, স্ত্রীর বেবি বাম্পের ছবি শেয়ার করে নেট দুনিয়ায় সুখবর দিলেন বলি অভিনেতা

অন্যদিকে, করোনা পরিস্থিতির কারণে জন্মদিন উদযাপন করতে পারছেন না বলে অভিনেতা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে অঙ্কুশ জানালেন, কোভিড পরিস্থিতি এবং ম্যাজিকের পোস্টার রিলিজ প্রমোশন চলছে। তাই আলাদা করে জন্মদিন বা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার সুযোগ পাননি। তবে তিনি জানালেন, জন্মদিনের সকালে একটি বেকারি ফেস্টিভ্যালে গিয়েছিলেন। সেখানেই টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা তাঁর জন্মদিন সেলিব্রেট করলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

বর্তমানে, অঙ্কুশ তাঁর আপকামিং নতুন ছবি ম্যাজিক নিয়ে বেশ ব্যস্ত। রাজা চন্দ্র পরিচালিত এই ছবিতে প্রথমবার অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি হয়ে কাজ করবেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment