Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

সুপারহিট রানু মন্ডলকে বিয়ে না করেই ‘স্ত্রী’ হিসেবে স্বীকৃতি দিলেন বাংলাদেশের ইউটিউবার! শুনে লজ্জায় গদগদ হলেন রানু মন্ডল, তুমুল ভাইরাল ভিডিও

সুপারহিট রানু মন্ডলকে বিয়ে না করেই ‘স্ত্রী’ হিসেবে স্বীকৃতি দিলেন বাংলাদেশের ইউটিউবার! শুনে লজ্জায় গদগদ হলেন রানু মন্ডল, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মানুষের মাঝে সাময়িক স্টার হয়েছিলেন রানু মন্ডল। স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। এক স্বহৃদয় ব্যক্তির দৌলতেই তিনি ভাইরাল হয়েছিলেন গোটা নেটদুনিয়ায়। এমনকি তার চর্চা চলেছিল বলিউডের একাধিক তারকাদের মধ্যেও। বলিউডের গায়ক-কম্পোজার হিমেশ রেশমিয়ার তৈরি করা একটি গানে তিনি প্লেব্যাকও করেছিলেন ঐ সময়ে। তবে পরবর্তীকালে নিজের দোষেই সব হারিয়েছেন তিনি। তার আত্মঅহংকার তাকে আবারো নামিয়ে এনেছে সেই পুরোনো জায়গাতেই। বর্তমানে রানু মন্ডল রানাঘাটে তার সেই পুরোনো জায়গাতেই ফিরে এসেছেন।

ইদানিং রানু মন্ডল সোশ্যাল মিডিয়ায় একজন কমেডি কনটেন্ট হয়ে উঠেছেন। তাকে নিয়ে কোনো না কোনো কারণে ট্রোল চলতেই থাকে নেটিজেনদের মধ্যে। তিনি নিজের অদ্ভুত সাজগোজ ও কাণ্ডকারখানার জন্যই প্রতিমুহূর্তে হাসির খোরাক হয়ে ওঠেন মানুষের কাছে। নেটিজেনদের একাংশের দাবি, তিনি ভারসাম্যহীন, আবার একাংশের দাবি তিনি যদি ভারসাম্যহীন হতেন তাহলে এমন গান গাইতে পারতেন না। অনেকের মতে, এমন একজন অভাবী, দরিদ্র, ভারসাম্যহীন মানুষকে নিয়ে হাসাহাসি না করাই শ্রেয়। তবে কে শোনে কার কথা! প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই রানু মন্ডলকে নিয়ে কোনো না কোনো খবর সামনে আসবেই।

সম্প্রতি বাংলাদেশের এক ইউটিউবার ভিডিও বানিয়েছেন রানু মন্ডলকে নিয়ে, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল। তিনি প্রথমেই জানান তিনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন শুধুমাত্র তার সাথে দেখা করার জন্য। তিনি রানু মন্ডলের বাড়িতে ঢুকেই জানান, ২০১৯-এ তিনি তার সাথে দেখা করার চেষ্টা করছেন কিন্তু সম্ভব হয়নি। অবশেষে তিনি তার সাথে দেখা করতে পারলেন। দেখা করেই রানু মন্ডলের হাত ধরে হাঁটু গেড়ে বসে পড়ে সরাসরি দিয়ে দেন বিয়ের প্রস্তাব। যা শুনে লজ্জায় গদগদ হয়ে যান তিনি।

আরও পড়ুন: কম্পিউটার চালাতে জানেন না ‘সর্বজয়া’র দেবশ্রী রায়! অফিসে এসে পরিবারের ও অফিসের লোকজনদের হেনস্থার মুখে পরতে হল তাকে, রইলো ভিডিও

এরপরে চেয়ার নিয়ে এসে বাড়ির বাইরের মাঠে বসে গল্প করতে থাকেন দুজনে। বাংলাদেশের এই ইউটিউবার তাকে বাংলাদেশে আসার জন্য অনুরোধ জানান। তিনি তার কথায় সায় দিয়ে বলেন তিনি নিশ্চয়ই যাবেন। এরপরে কথায় কথায় ঐ ইউটিউবার তাকে জানায় তিনি বাংলাদেশে খুব জনপ্রিয় সকলের মধ্যে। তার যেকোন গানের ভিডিও ভাইরাল হয় বাংলাদেশের মানুষের মধ্যেও। এরপরেই ঐ ইউটিউবারের অনুরোধে বাদামবাবুর গাওয়া গানটি দু’লাইন শুনিয়ে দেন তিনি। এরপরে রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা বললে রানু মন্ডল জানান তারা বাড়িতেই খাবার এনে খাবেন। বাংলাদেশের এই ইউটিউবার এই ভিডিও নিজের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করেছেন সকলের সাথে, যা বেশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে একেবারে মজার ছলেই বানানো হয়েছে ভিডিওটি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment