Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

মায়ের শাড়িতে সুপারস্টার মিমি চক্রবর্তী কে দেখে মুগ্ধ অঙ্কুশ! বুকে পাথর রেখে প্রশংসা করলেন সুপারস্টার অঙ্কুশ, তুমুল ভাইরাল ছবি

মায়ের শাড়িতে সুপারস্টার মিমি চক্রবর্তী কে দেখে মুগ্ধ অঙ্কুশ! বুকে পাথর রেখে প্রশংসা করলেন সুপারস্টার অঙ্কুশ, তুমুল ভাইরাল ছবি

টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। ছোটপর্দা থেকেই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘গানের ওপারে’ ধারাবাহিকেই প্রথম দেখা মিলেছিল তার। পুপের চরিত্রেই প্রথম দর্শকদের মাঝে অভিনেত্রী হিসেবে পরিচয় ঘটেছিল তার। বর্তমানে তিনি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম নাম। শুধুমাত্র অভিনয়ের ময়দানে নয় রাজনীতির ময়দানেও দাপিয়ে খেলেছেন মিমি চক্রবর্তী। এছাড়াও গান গাওয়ার পাশাপাশি সমাজ সেবা করাও অভিনেত্রীর অন্যতম কাজ। মিমি চক্রবর্তী একজন পশুপ্রেমী মানুষ, তা জানেন সকলেই।

টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে সক্রিয় তিনি। প্রায়ই নিজের বিভিন্ন ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি অভিনেত্রী নিজের মায়ের শাড়ি পড়ে একটি ছবি শেয়ার করেছেন, যা দেখে অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেন থেকে তারকা সকলেই।

কয়েকদিন আগে বাড়ি থেকে সেভাবে না বেরিয়েও করোনায় আক্রান্ত হয়েছিলেন মিমি চক্রবর্তী। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। ব্যস্ততার কারণে নিজের বাড়ি অর্থাৎ জলপাইগুড়িতে সেভাবে যাওয়ার সময় পান না অভিনেত্রী। তবে গত বছরের শেষের দিকে নিজের বাড়িতে গিয়েছিলেন তিনি। সময় কাটিয়ে এসেছেন নিজের মায়ের সাথে ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে। সেইসময় জলপাইগুড়িতে মায়ের সাথে দেখা করতে গিয়েই অভিনেত্রী মায়ের একটি শাড়ি নিয়ে এসেছিলেন। সম্প্রতি যেটা পরে ছবি শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন: শুভ মুক্তির দোরগোড়ায় 83, মুক্তির তারিখ ঘোষণা করলেন রণবীর সিং

সম্প্রতি মিমি চক্রবর্তী নিজের মায়ের কলেজের একটি শাড়ি পরে ছবি শেয়ার করেছেন। গাঢ় নীল ও সাদা রঙা একটি বাটিক প্রিন্টের শাড়ি পরেছিলেন অভিনেত্রী। যার পার ছিল লাল রঙের। সাথে পড়েছিলেন মানানসই এয়ার হোস্ট্রেস কাটিংয়ের ব্লাউজ। খোলা চুলে, বিনা মেকাপে সেজে উঠেছিলেন তিনি। চোখে ছিলো চশমা। নিঃসন্দেহে এই গেটআপে অভিনেত্রীকে দারুন লাগছিল। তার এই লুক দেখে তার মাও যে তার প্রশংসা করেছেন, তা তার ক্যাপশন দেখেই স্পষ্ট হয়েছে।

অভিনেত্রী এই ছবি শেয়ার করার সাথে সাথেই তার অসংখ্য অনুরাগীরা প্রশংসায় ভরিয়েছেন তাকে। অনুরাগীদের পাশাপাশি তার তারকা বন্ধুরাও এই ছবি দেখে প্রশংসা করেছেন। অভিনেত্রীর ছবিতে তার বন্ধু পার্নো মিত্র ও অঙ্কুশ হাজরার মন্তব্য নজর কেড়েছে। বিশেষ করে অঙ্কুশ হাজরা কমেন্ট বক্সে লিখেছেন, বুকে পাথর চাপা দিয়ে তিনি প্রশংসা করছেন। এর প্রতিক্রিয়ায় মিমি চক্রবর্তী লিখেছেন, এটা বলার পর তুমি মরে যেওনা।

আরও পড়ুন: সুপারহিট রানু মন্ডলকে বিয়ে না করেই ‘স্ত্রী’ হিসেবে স্বীকৃতি দিলেন বাংলাদেশের ইউটিউবার! শুনে লজ্জায় গদগদ হলেন রানু মন্ডল, তুমুল ভাইরাল ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment