Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 July 2026

‘অঙ্কুশের চামড়া মোটা, নির্লজ্জ ছোটলোক একটা’! টিভি ইন্টারভিউতে অঙ্কুশকে নিয়ে মুখ খুলে বেফাঁস মন্তব্য করে বসলেন অভিনেত্রী কৌশানি মুখার্জি, ভাইরাল ভিডিও

‘অঙ্কুশের চামড়া মোটা, নির্লজ্জ ছোটলোক একটা’! টিভি ইন্টারভিউতে অঙ্কুশকে নিয়ে মুখ খুলে বেফাঁস মন্তব্য করে বসলেন অভিনেত্রী কৌশানি মুখার্জি, ভাইরাল ভিডিও

একসময় জি বাংলার অন্যতম একটি জনপ্রিয় টকশো ছিল ‘অপুর সংসার’ যা সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর সঞ্চালনায় এই শোতে হাজির হতে দেখা গিয়েছিল টলিউডের একাধিক জনপ্রিয় ব্যক্তিত্বদের। সেই তালিকায় ছিলেন জনপ্রিয় টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী কৌশানী মুখার্জীও। বাস্তব জীবনের এই জুটি শাশ্বত চট্টোপাধ্যায় এর সঞ্চালনায় হাজির হয়েছিলেন ‘অপুর সংসারে’র মঞ্চে।

সেখানেই সহ-অভিনেতা অঙ্কুশ হাজরাকে নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল কৌশানী মুখার্জীকে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল অভিনেত্রীর মন্তব্য। প্রসঙ্গত অঙ্কুশের ব্যাপারে কথা বলতে গিয়ে অভিনেত্রী কৌশানী মুখার্জী জানিয়েছিলেন অঙ্কুশ একটা ছোটলোক। তারপরেই অঙ্কুশকে ‘জানোয়ার’ আখ্যা দিয়ে তিনি যোগ করেছিলেন যে অঙ্কুশ নাকি চরম নির্লজ্জ।

বলাই বাহুল্য তার মুখে সহ-অভিনেতা সম্পর্কে এ ধরনের মন্তব্য শুনে যারপরনাই চমকে যেতে দেখা গিয়েছিল উপস্থিত দর্শকদের। তবে অভিনেত্রী এরপরে জানিয়েছিলেন অঙ্কুশ আসলে ভীষণ কিপটে। তাই অঙ্কুশের গাড়ি করে কখনো তিনি কোথাও গেলে অঙ্কুশ তার থেকে গাড়ির তেলের টাকা চেয়ে থাকেন।

আরও পড়ুন: ‘ঠিকসময়ে পোলিও খেলে এরকমটা হতো না’! হট প্যান্টে বোল্ড নাচের স্টেপ দেখিয়ে আবারো তীব্র ট্রোলড ‘পটলকুমার’ হিয়া দে, ভাইরাল ভিডিও

অভিনেত্রী আরও জানিয়েছেন যে অঙ্কুশ প্রচুর টাকা আয় করা সত্ত্বেও এভাবেই তার কাছ থেকে টাকা দাবি করে থাকেন নিয়মিত। বলাই বাহুল্য সম্পূর্ণ মজার ছলেই গোটা বিষয়টি জানিয়ে ছিলেন অভিনেত্রী কৌশানী মুখার্জী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment