স্টার জলসার ‘পটলকুমার গানওয়ালা’ ধারাবাহিকের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে খ্যাতির শীর্ষে উঠতে সক্ষম হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী হিয়া দে। এর পর বেশ কিছুদিন ছোটপর্দা থেকে বিরতি নিলেও তার জনপ্রিয়তা কিছুমাত্র কমেনি। বরং বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দারুন জনপ্রিয় হয়ে উঠেছেন কিশোরী এই অভিনেত্রী।
পাশাপাশি মাঝেমধ্যেই অনুগামীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকম নাচের ভিডিও ভাগ করে নিতে দেখা যায় তাকে। তবে এবার তেমনই একটি সাহসী নাচের ভিডিও পোস্ট করে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হলো টলিউড অভিনেত্রী হিয়া দেকে।
সম্প্রতি বলিউড গায়িকা নেহা কক্কার এবং গায়ক টনি কক্করের ‘মুর মুর কে’ গানে পা মেলাতে দেখা গিয়েছিল সকলের প্রিয় পটল কুমারকে তার পরনে ছিল সাদা টপ এবং একটি হট প্যান্ট। তবে বলাই বাহুল্য নেটিজেনদের একটি বড় অংশের মোটেও পছন্দ হয়নি তার এই নাচ।
আরও পড়ুন: আম আদমির দুর্দশা বেড়ে চলেছে, এই একটা কথাই রাখতে পেরেছেন প্রধানমন্ত্রী, নুসরতের খোঁচা
View this post on Instagram
ফলে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষর সম্মুখীন হতে হয়েছে তাকে। কমেন্টের মাধ্যমে অনেককেই কটাক্ষ করে তাকে জানিয়েছেন ঠিক সময়ে পোলিও খেলে আজ এরকম অবস্থা তার হতো না। তবে পাল্টা আসরে নেমে পড়েছেন অভিনেত্রীর অনুগামীরা। তারা জানিয়েছেন এই ভিডিওর মাধ্যমে হিয়া প্রমাণ করে দিয়েছেন অভিনয়ের সঙ্গে নাচেও সমান দক্ষ হয়ে উঠতে সক্ষম হয়েছেন তিনি।





