Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
24 June 2026

ফের নিম্নচাপের আশঙ্কা, বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস

ফের নিম্নচাপের আশঙ্কা, বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে বুধবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই কারণে মঙ্গলবার ও বুধবার বাংলা এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে উপকূলের ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূল ও পশ্চিমের দিকের জেলাতেও।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝোড়ো বাতাসও বইবে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের দু’-এক জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: নাম বদলাচ্ছে পার্ক স্ট্রিট স্টেশনের ! জানুন নতুন নাম 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal