Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 July 2026

রাজ্যে আরও ১ করোনা আক্রান্ত, বেলঘরিয়ায় ব্যক্তির দেহে মিলল জীবাণু

এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত ২৭

রাজ্যে আরও ১ করোনা আক্রান্ত, বেলঘরিয়ায় ব্যক্তির দেহে মিলল জীবাণু

রাজ্যে আরও ১ ব্যক্তির দেহে মিলল করোনাভাইরাসের জীবাণু। আক্রান্ত ব্যক্তি উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা। তাঁর বয়স ৫৭ বছর। তিনি বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি। ওই ব্যক্তি গত ২৩ মার্চ শারীরিক নানা সমস্যা এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। সম্প্রতি তাঁর করোনা পরীক্ষা হয়। তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। এই নিয়ে রাজ্যে ২৭ জন করোনায় আক্রান্ত হলেন।
বেলঘরিয়ার এই ব্যক্তি হাসপাতালে ভর্তি হওয়ার আগে কার কার সংস্পর্ষে এসেছিলেন তার তালিকা করা হচ্ছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। পাশাপাশি, তাঁর চিকিৎসার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের ওপর নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন: ২০১৬ এর NARADA STING, জানেন কী হয়েছিল সেই সময়?

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal