Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

দাঁড়ি যত বাড়ছে, তেলের দামও তত বাড়ছে! মোদীকে কটাক্ষ অনুব্রতর

দাঁড়ি যত বাড়ছে, তেলের দামও তত বাড়ছে! মোদীকে কটাক্ষ অনুব্রতর

বেড়েই চলেছে জ্বালানীর দাম। এবার দামবৃদ্ধি নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তিনি। বললেন, দাঁড়ি যত বাড়ছে, পেট্রোল, ডিজেলের দামও তত বাড়ছে!

[আরও পড়ুন- LIVE অভিষেক ব্যানার্জি, ভোট নির্ঘন্ট প্রকাশের পর প্রথম জনসভা]

শুক্রবার বীরভূমের সিউড়িতে মহিলা শাখার জনসভায় হাজির হয়েছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। জনসভা থেকে খেলা হবে স্লোগান দেন তিনি। জানান, যেখানে যেমন, সেখানে তেমন খেলা হবে। খেলায় আমাদের জয় নিশ্চিত।

আরও পড়ুন: যুব কর্মীদের কাজ বেঁধে দিলেন অভিষেক ব্যানার্জি, ৫ দিনের উত্তরবঙ্গ সফরে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া অবস্থান

সভায় মহিলাদের কাছে হাত জোর করে ক্ষমা চান অনুব্রত মণ্ডল। বলেন, আমার যদি কোনও ভুল হয় ক্ষমা করে দিন। এটা মমতা ব্যানার্জির ভোট। ওঁর পাশে থাকুন।

ভোট ঘোষণা হয়ে গেছে। প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব দল। বীরভূমে তৃণমূলের যাবতীয় দায়-দায়িত্ব তাঁর কাঁধেই। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সামলাচ্ছেন বীরভূমের কেষ্ট দা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal