Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

পরনে অন্তর্বাস, ছবি ভাইরাল নেট দুনিয়ায়, কু-কথার শিকার অনুরাগ-কন্যা আলিয়া

পরনে অন্তর্বাস, ছবি ভাইরাল নেট দুনিয়ায়, কু-কথার শিকার অনুরাগ-কন্যা আলিয়া

পরনে শুধু মাত্র অন্তর্বাস, নেট দুনিয়ায় ছবিটি প্রকাশ্যে আসতেই সমালোচনা ও হুমকির মুখে পড়তে হয় অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপকে। সাধারণ মানুষের ব্যক্তি স্বাধীনতায় হাতকড়া। খোলামেলা পোশাকে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করায় আলিয়াকে যৌনকর্মী বলে তকমা দেওয়া হয়। এখানেই শেষ নয়, ধর্ষণের হুমকি থেকে শুরু করে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয় তাঁকে।

 

আরও পড়ুন: বয়েস বাড়ছে বলিউড সুন্দরীর! ফুলে গেছে মুখ, ঢিলেঢালা প্যান্ট পরে নো মেক আপ লুকে ভাইরাল এবার করিনা কাপুর, তুমুল ভাইরাল হলো ছবি

একের পর এক কু-রুচিকর কথায় কমেন্ট বক্স ফুলে-ফেঁপে ওঠে আলিয়া কাশ্যপের। বিকিনি পড়ে ছবি পোস্ট করার তাঁকে ভারতীয় নাগরিক বলতেও লজ্জা হচ্ছে এমনটা বলেও তাঁকে আক্রমণ করেছে।

একের পর এক কু-রুচিকর মন্তব্যকে আটকাতে এ বিষয় নিয়ে মুখ খুলতে বাধ্য হন আলিয়া কাশ্যপ। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও করে তিনি জানান, কিভাবে তাঁকে হেনস্তার শিকার হতে হয়েছে। প্রথমে কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়ে ভেঙে পড়েছিলেন ঠিকই কিন্তু পরে বিষয়টি বুঝতে পারেন তিনি। যারা তাঁকে এ ধরণের মন্তব্যের দ্বারা আক্রমণ করেছিল তাদের সামনে এসে বিশেষ কিছু বলার ক্ষমতা নেই। তাই আক্রমণকারীদের নিজের প্রোফাইল থেকে ব্লক করে দিয়েছেন তারকা সন্তান আলিয়া। নেট দুনিয়া কোন “নেগেটিভিটি” ছড়ানোর জায়গা নয়, পজিটিভ থেকে ইতিবাচক হাওয়ার বার্তা দিলেন আলিয়া কাশ্যপ।

পরিচালক একইসঙ্গে অভিনেতা অনুরাগ কশ্যপের মেয়ে হওয়া সত্বেও আলিয়া রুপোলি পর্দার পা রাখতে চাননা। বলিউডি গ্ল্যামার জগত তাঁকে কোনদিনও আকর্ষণ করেনি বলে স্পষ্ট অভিব্যক্তি আলিয়ার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment