Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
18 June 2026

বয়েস বাড়ছে বলিউড সুন্দরীর! ফুলে গেছে মুখ, ঢিলেঢালা প্যান্ট পরে নো মেক আপ লুকে ভাইরাল এবার করিনা কাপুর, তুমুল ভাইরাল হলো ছবি

বয়েস বাড়ছে বলিউড সুন্দরীর! ফুলে গেছে মুখ, ঢিলেঢালা প্যান্ট পরে নো মেক আপ লুকে ভাইরাল এবার করিনা কাপুর, তুমুল ভাইরাল হলো ছবি

বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানতে আগ্রহী সকলেই। তাদের যেকোনো ছবি নিমেষের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মুম্বাইয়ের অলিতে গলিতে ঘুরে বেড়ায় পাপরাজিতরা। শনিবার তাদের ক্যামেরাতেই কয়েকজন বলি তারকারা ধরা দিলেন বিভিন্ন সাজে এবং বিভিন্ন জায়গায়। প্রথমেই আসা যাক কারিনা কাপুর খানের কথায়। শনিবারে মুম্বাইয়ের বান্দ্রায় নো মেকআপ লুকে দেখা মেলে কারিনা কাপুর খানের। এদিন তিনি নীল জিন্স এবং ছাই রঙের একটি ফুলহাতা টি-শার্ট পড়েছিলেন।

খোলা চুল, চোখে সানগ্লাস, একেবারে নো মেকআপ লুকে স্মার্ট দেখাচ্ছিলো অভিনেত্রীকে। এই বেশেই পাপারাজিতদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন অভিনেত্রী। জানা গিয়েছে, খুব শীঘ্রই ‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমির খানের বিপরীতে দেখা মিলবে অভিনেত্রীর। সম্প্রতি সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান দুজনেই নিজেদের ছবির শুটিং শেষ করেছেন। নতুন কোন কাজে হাত দেওয়ার আগে এই দুই অভিনেতা অভিনেত্রী কিছুদিন বিশ্রাম নেবেন বিলাসবহুল পাতৌদি প্যালেসে।

আরও পড়ুন: প্রায়ত কিংবদন্তি সিনেম্যাটোগ্রাফার সৌমেন্দু রায়; টলিপাড়ায় শোকের ছায়া 

কারিনা কাপুর খান ছাড়াও এদিন নো মেকআপ লুকে মুম্বাই বিমানবন্দরের বাইরে দেখা মিলেছে অভিনেত্রী হিনা খানের। এদিন অভিনেত্রীকে নীল জিন্স, সাদা ফুল হাতা টি-শার্ট, চোখে স্টাইলিশ বড় চশমা এবং খোলা চুলে দেখা গিয়েছে। শনিবার মুম্বাইয়ের একটি স্টুডিওর বাইরে বলিউড অভিনেতা জন আব্রাহাম এবং ‘সত্যমেব জয়তে ২’এর অভিনেত্রী গুলশান কুমারের পুত্রবধূ দিব্যা খোসলাকে দেখা গিয়েছে। ‘সত্যমেব জয়তে ২’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৫-শে নভেম্বর। সেই ছবির প্রচারের জন্যই এদিন এই দুই অভিনেতা-অভিনেত্রীকে একসাথে দেখা গিয়েছে।

শুক্রবার একটি ফিল্মসিটি স্টুডিওর বাইরে দেখা গিয়েছে কমেডিয়ান ভারতী সিংকে। এদিন তাকে একা দেখা যায়নি তার সাথে ছিলেন তার স্বামী হার্ষ লিম্বাচিয়াও। এছাড়াও অভিনেত্রী মহিমা মাকওয়ানাকে একটি আকাশী রঙের ল্যাহেঙ্গায় দেখা গিয়েছে বিগবসের সেটে। আসন্ন ছবি ‘অ্যান্টিম’-এর প্রচারের জন্য বিগবসের সেটে গিয়েছিলেন অভিনেত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment