Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
19 July 2026

প্রকাশ্যে এলো ভিরুষ্কার কন্যার নাম…

প্রকাশ্যে এলো ভিরুষ্কার কন্যার নাম…

সোশ্যাল মিডিয়ার প্রকাশ পেল এক সঙ্গে তিনজনের ছবি। ফ্যামিলি ফটো শেয়ার করে ভিরুষ্কা তাঁদের কন্যা সন্তানের নাম প্রকাশ করল। নিজেদের নামের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে মেয়ের নামকরণ করে “ভমিকা”। তিন বছর একমাসের মাথায় ভিরুষ্কার সংসার আলো করে এলো তাঁদের কন্যা সন্তান।

সোমবার সকালে অনুষ্কা শর্মা তাঁর স্যোশাল মিডিয়া প্লাটফর্মে একটি পোস্ট করে।

 

আরও পড়ুন: ‘তাড়াপ’ ছবির প্রিমিয়ারে ছবির নায়ক সুনীল শেট্টির ছেলেকে ‘গাধা’ বললেন কাজল! ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

প্রায় মাস ঘুরতে চলল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মার পরিবারে নতুন সদস্য এসেছে। সেই খবর গোটা বিশ্বের দরবারে হাজির হলেও এই প্রথমবার সকলের সামনে নতুন সদস্যের ছবি এবং নাম প্রকাশ্যে এলো।

করোনা ভাইরাসের প্রকোপে যখন গোটা বিশ্ব তটস্থ এবং বিভিন্ন সেলিব্রেটির অন্দরমহল থেকে হাসি-মজা, সুখ-দুঃখের খবর উঠে আসছে। ঠিক সেই সময়ই অনুষ্কার সন্তানসম্ভবা-র খবর ফ্যান মহলে ঝড় তুলে দেয়।

খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই নেটিজেনের ভালোবাসা, শুভেচ্ছার ঢেউ উপচে পড়েছে অনুষ্কার কমেন্ট বক্সে। সেখানে কম যাচ্ছে না সেলিব্রিটি মহলের অভিনন্দন… তামিল অভিনেত্রী কাজল আগারওয়াল থেকে বাণী কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, প্রিয়াঙ্কা চোপড়া, এমনকি ক্রীড়া-মহলও বাদ পরেনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment