Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
7 July 2026

মিঠাইকে হারাতে আসছে অপরাজিতা আঢ্য’র ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’! ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য, মিঠাইকে হারাতে আসছে অপরাজিতা আঢ্য

মিঠাইকে হারাতে আসছে অপরাজিতা আঢ্য’র ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’! ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য, মিঠাইকে হারাতে আসছে অপরাজিতা আঢ্য

ফের জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক। একজন সাধারণ মাঝবয়সী মহিলার সংসার সামলে রোজগার করার গল্প বলতে আসছেন লক্ষ্মী কাকিমা। সম্প্রতি জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিকের প্রমো ভিডিও মুক্তি পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে সকাল বেলা সংসারের সমস্ত কাজ সেরে নিজের ছেলেকে ঘুম থেকে তুলে দিয়ে স্বামীর মুখে খাবার তুলে দিয়ে কাজের উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি। পাড়ার সকলেই তাকে লক্ষী কাকিমা বলেই ডাকে। তার একটি ছোট্ট মুদি দোকান রয়েছে যার নাম লক্ষী ভান্ডার। এবারে এই সাধারন মহিলার জীবন যুদ্ধের গল্প তুলে ধরতেই আসছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। লক্ষীর কাকিমার ভূমিকায় দেখা যাবে তাকে। ধারাবাহিকের নাম ‘লক্ষী কাকিমা সুপারস্টার’।

আর পাঁচটা সাধারণ ধারাবাহিকের গল্প যেরকম হয় এই গল্পটি একেবারে আলাদা। ধারাবাহিকের প্রমো ভিডিও দেখে ইতিমধ্যেই বুঝে গিয়েছেন দর্শকেরা। এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ চার বছর পর আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। নিজের অভিনয় জীবনে তিনি এই ছোটপর্দার হাত ধরে উঠে এসেছিলেন আবারো সেখানেই ফিরতে চলেছেন অভিনেত্রী।

ধারাবাহিক প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন “যখনই এই ধারাবাহিকের স্ক্রিপ্ট আমি হাতে পেয়েছি তখনই এই ধারাবাহিক করতে রাজি হয়ে গিয়েছি, কারণ আমার মনে হয়েছিল লক্ষী কাকিমা এমন একটি চরিত্র যাকে দর্শক খুব সহজেই ভালোবেসে নিজের কাছে টেনে নিতে পারবেন।” ধারাবাহিকে অপরাজিতা আঢ্যর বিপরীতে দেখা যাবে অভিনেতা দেবশংকর হালদার কে। ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রমো ভিডিও জনপ্রিয়তা ফেলে দিয়েছে দর্শকমহলে। সাধারণ ধারাবাহিকে সবসময় কুটকাচালি, রেষারেষি ইত্যাদি দেখানো হয়ে থাকে তবে এই ধারাবাহিক কিছুটা অন্য গল্প বলবে দর্শকদের। তাই জন্য এই নতুন গল্প দেখতে এবং জানতে মুখিয়ে রয়েছেন দর্শকেরা।

আরও পড়ুন: জেলের খাবার মুখে রুচছে না রাজপুত্র আরিয়ানের! বাড়ির থেকে বিরিয়ানি, চিকেন চাপ, রাজভোগ এসব খাবার পাঠানোর আর্জি বাবা শাহরুখের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment