Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
10 July 2026

হিরো দের থেকে কোনো অংশে কম নন ‘অপরাজিতা অপু’র মনের মানুষ, অবশেষে নিজের নতুন মনের মানুষের খোঁজে দিল জি বাংলার ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের অপু, তার পরিচয় জানলে অবাক হবেন

হিরো দের থেকে কোনো অংশে কম নন ‘অপরাজিতা অপু’র মনের মানুষ, অবশেষে নিজের নতুন মনের মানুষের খোঁজে দিল জি বাংলার ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের অপু, তার পরিচয় জানলে অবাক হবেন

বর্তমানে দর্শকদের জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার অপরাজিতা অপু ধারাবাহিক। এই ধারাবাহিকের মূল চরিত্র অপুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে নবাগতা অভিনেত্রী সুস্মিতা দে কে। অভিনয় জগতে নিজের প্রথম কাজের মাধ্যমেই সুস্মিতা দর্শকের মন জয় করে নিয়েছে ইতিমধ্যেই। অসংখ্য ভক্ত রয়েছে তার সোশ্যাল মিডিয়াতে।

আর ধারাবাহিক প্রেমী মানুষেরা সকলেই নিজেদের পছন্দের অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি আগ্রহী হয়ে থাকেন। তার বাস্তব জীবনের মনের মানুষ কে, কোথায় তার বাড়ির এই সমস্ত জানতে দর্শকেরা বরাবরই আগ্রহী হয়ে থাকেন। সেরকমই সুস্মিতার মনের মানুষ কে সেটা জানতে আগ্রহী দর্শকেরা। এবারে সুস্মিতা নিজেই তার মনের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন দর্শকদের।

টলিউডের নায়ক দের থেকে কোনো অংশে কম নয় সুস্মিতার মনের মানুষ, তার নাম অনির্বাণ রায়। তবে অনির্বাণ টলিউড ইন্ডাস্ট্রি মানুষ নন পেশায় অনির্বাণ একজন ইভেন্ট ম্যানেজার। বিভিন্ন সুন্দর সুন্দর শো নিজের হাতে সাজিয়ে তোলেন তিনি। সম্প্রতি অনির্বাণের জন্মদিনে সুস্মিতাকে মিষ্টি একটি ভিডিও শেয়ার করে অনির্বাণকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে একটি মিষ্টি ভিডিও এবং লেখা পোষ্ট করেছেন সুস্মিতা।

আরও পড়ুন: ৩০ তম কলকাতা ফিল্ম ফেস্টিভাল শুরু ৪ ডিসেম্বর, থাকছে দেশ-বিদেশের বহু ছবি

ভিডিওটিতে সুস্মিতা সঙ্গে অনির্বাণ এর বেশ কিছু মুহূর্তের ছবি দেখা গিয়েছে। সুস্মিতার মনের মানুষ মালদার বাসিন্দা। বেশ কয়েক বছরের প্রেম তাদের। অনির্বাণ এর বিভিন্ন ইভেন্টে সুস্মিতাকে মাঝে মধ্যেই দেখা যায়। এ রকমই এক ইভেন্টের মাধ্যমে অনির্বাণ এর সঙ্গে পরিচয় হয় সুস্মিতার, সেখান থেকে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্কে পরিণত হয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story