Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
19 June 2026

অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গানও জানেন ‘অপরাজিত অপু’ ধারাবাহিকের অপু অর্থাৎ সুস্মিতা দে, সুস্মিতার প্রতিভায় প্রশংসার জোয়ার নেটপাড়ায়, তুমুল ভাইরাল ভিডিও

অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গানও জানেন ‘অপরাজিত অপু’ ধারাবাহিকের অপু অর্থাৎ সুস্মিতা দে, সুস্মিতার প্রতিভায় প্রশংসার জোয়ার নেটপাড়ায়, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে সকল দর্শকদের কাছে বেশ পরিচিত অভিনেত্রী সুস্মিতা দে। বিশেষ করে যারা নিত্যদিন বাংলা ধারাবাহিক গুলি দেখেন তাদের কাছে সুস্মিতা বিশেষ পরিচিত। সুস্মিতাকে আমরা প্রতিদিনই জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিত অপু’ তে অপুর ভূমিকায় অভিনয় করতে দেখতে পাই। প্রথম ধারাবাহিক এর মাধ্যমে সুস্মিতা দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছে, পেয়েছে অসংখ্য মানুষের ভালোবাসা। তবে শুধুমাত্র অভিনয় নয় তার পাশাপাশি ভালো গান গাইতে জানেন সুস্মিতা এবারে সেরকমই একটি ভিডিও সামনে এলো দর্শকদের।

অভিনয় জগতে আসার আগে মডেলিংকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিল সুস্মিতা। মাত্র ২২ বছর বয়সেই মডেলিং জগতে পা রাখেন তিনি। এরপরই সুযোগ আসে জি বাংলার অপরাজিত অপু ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার জন্য। আর সেই জনপ্রিয়তার খাতিরে বিভিন্ন জায়গায় তার বিশেষ অতিথি হিসেবে ডাক আসে। সেরকমই একটি জায়গায় বিশেষ অতিথি হিসেবে গিয়ে নিজের গানের প্রতিভা তুলে ধরলেন সকলের সামনে। মঞ্চে উঠে সুস্মিতা বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক গান ‘গুলাবি আখে জো তেরি দেখি’ গান গেয়ে শোনান এবং সঙ্গে সঙ্গে হাজার হাজার দর্শকের করতালি পরে।

মঞ্চে উঠে এতো ভালো গান গেয়ে প্রত্যেকে থেকেই প্রশংসা পেয়েছেন সুস্মিতা। এছাড়াও তার এই ভিডিওর কমেন্ট সেকশনে দর্শকেরা তার গানের প্রশংসা জানিয়েছেন। তাকে অসংখ্য ভালবাসা দিয়েছেন। আগামী দিনে যেতে সুস্মিতা আরো ভালো ভালো কাজ করতে পারে সেই আশীর্বাদ করেছেন অনেকে।

আরও পড়ুন: ‘বিরক্তিকর লাগে এসব দেখতে’! মহালয়ার শুটিংয়ের দৃশ্য ভাগ করে তুমুল ট্রোলড জি বাংলা! ‘বুড়ি লাগছে শুভশ্রীকে’, জি বাংলার দুর্গাকে তীব্র কটাক্ষ নেটিজেনদের, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment