Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

নিজের বউ খড়ি কে জোর করে ঘরে নিয়ে এসে এখন ‘খাটে’ শুতে দিতে নারাজ ঋদ্ধি, সামনে এলো গাঁটছড়া ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

নিজের বউ খড়ি কে জোর করে ঘরে নিয়ে এসে এখন ‘খাটে’ শুতে দিতে নারাজ ঋদ্ধি, সামনে এলো গাঁটছড়া ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বর্তমানে জমজমাট ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিক। শুরুর দিকেই দর্শকের মনে পাকাপোক্তভাবে জায়গা করে নিয়েছে গৌরব সোলাঙ্কির জুটি। প্রথমবার অনস্ক্রিন জুটি বেঁধেই একেবারে জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে এই জুটির। এর আগেও সোলাঙ্কি এবং গৌরবকে আমরা টেলিভিশনের ছোটপর্দায় অভিনয় করতে দেখতে পেয়েছি। এমনকি দুজনে ইতিমধ্যে বড়পর্দাতেও অভিনয় করেছেন। গাঁটছড়া ধারাবাহিকে গৌরব ঋদ্ধিমানের ভূমিকায় অভিনয় করছেন এবং সোলাঙ্কি অভিনয় করছেন খড়ির ভূমিকায়।

যারা এই ধারাবাহিকে নিত্য দর্শক তারা জানান বর্তমানে রাহুল এবং দ্যুতির বিয়ে সম্পন্ন হয়েছে এবং বৌভাতের পর্ব চলছে। আর সেই রাতেই রিসেপশন পার্টিতে এসে হাজির হয় দ্যুতির পুরনো প্রেমিক সঞ্জয়। আর সেখানে এসেই সে খড়ির সঙ্গে কথা বলতে চাই এবং দ্যুতির ব্যাপারে সমস্ত সত্যি তাকে জানিয়ে দিতে চায়। কিন্তু সেই মুহূর্তেই হাজির হয় দ্যুতি এবং সঞ্জয় কে থাপ্পর মেরে সত্যি কথা বলতে বাধা দেয়, তাই সঞ্জয় সত্যিটা না জানিয়ে চলে যায়।

আর অন্যদিকে ঋদ্ধিমান রেগে লাল হয়ে থাকে কারণ সে মনে করছে খড়ির জন্যই তাকে অপমানিত হতে হচ্ছে। খড়ি এবং তার আলাদা থাকার খবর সবাই জেনে গেছে পরিবার আত্মীয়স্বজন সবার মাঝে খড়ি ইচ্ছে করে ঋদ্ধিমান কে অপমান করার চেষ্টা করছে। তাই খড়ির ঘরের সামনের দেওয়াল তুলে দিয়ে খড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে আসে এবং নিজের ঘরে নিয়ে যেতে চায় কিন্তু খড়ি ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সেও জেদ ধরে বসে থাকে ঋদ্ধিমান এর সঙ্গে সে কিছুতেই এক ঘরে এক ছাদের তলায় থাকবে না। কিন্তু ঋদ্ধিমান জোর করে কোলে তুলে নিজের ঘরে নিয়ে যায়।

আরও পড়ুন: নিজের মনের কথা তোর্সাকে জানানোর আগে সোম এবং তোর্সার মধ্যে ঢুকে পড়ল তৃতীয় ব্যক্তি, ‘মিঠাই’ ধারাবাহিকে এলো নতুন চমক, তোর্সাকে আর মনের কথা বলবে না সোম?

আর এর মধ্যেই সামনে এসেছে ধারাবাহিকে আগামীদিনের পর্বের একটি ভিডিও। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ঋদ্ধিমান ঘরের দুভাগ করে দিচ্ছে। একদিকে ঋদ্ধিমানের জায়গা অন্যদিকে খড়ির। কিন্তু নিজের খাটে খড়ি কে একফোঁটাও জায়গা দিতে চায়না ঋদ্ধিমান স্পষ্ট জানিয়ে দেয়। খড়ি সোফায় শোবে এবং ঋদ্ধিমান খাটে। কিন্তু এত সহজে হাল ছাড়ার পাত্রী খড়ি নয়। এবারে দেখার অপেক্ষা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment