এই মুহূর্তে জি বাংলার অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘অপরাজিতা অপু’। তবে ইতিমধ্যেই ধারাবাহিকের গল্পের কারণে একাধিকবার ধারাবাহিকের নির্মাতা এবং কলাকুশলীদের সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। প্রসঙ্গত কিছুদিন আগে ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখা গিয়েছিল ধারাবাহিকের নায়িকা অপুর মৃত্যু ঘটেছে দুষ্কৃতীদের হাতে।
কিন্তু তারপরেই আবার বয়স বাড়িয়ে ফিরে আসতে দেখা গিয়েছিল তাকে পর্দায়। যদিও বাংলা সিরিয়ালের নায়িকাদের মৃত্যুর পর ফিরে আসার ঘটনা এমন কিছু বিরল নয়। তবে ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে বয়স্ক একজন মহিলার ভূমিকায় অপু অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দেকে অভিনয় করতে দেখে বেশ অবাক হয়েছিলেন নেটিজেনদের একটি বড় অংশ। পাশাপাশি কিভাবে তরুণী একজন অভিনেত্রী ভোল বদলে ফেললেন এভাবে তা জানতে চেয়ে ছিলেন তাঁরা।
এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল তার মেকআপ ভিডিও। যেখানে অপু চরিত্র থেকে বয়স্ক মিসেস গোমসের চরিত্রে মেকআপ করতে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা দেকে। বলাই বাহুল্য এদিনের মেকআপ ভিডিও দেখে নেটিজেনরা বেশ বুঝতে পেরেছেন পর্দায় দেখে যত সোজা লাগছিল মেকআপ অবশ্য ততটা সোজা ছিল না। বরং দীর্ঘক্ষন সময় লেগেছে তার এই পরিবর্তনের জন্য। তবে ইতিমধ্যেই নেটিজেনদের নজর কাড়তে সক্ষম হয়েছেন অভিনেত্রী এই নতুন চরিত্রের মাধ্যমে।
আরও পড়ুন: নুসরতের বিরুদ্ধে ওঠা প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী, স্পষ্ট করলেন তাঁর এবং নিখিলের সম্পর্কের সমীকরণ
View this post on Instagram




