নিখিল-নুসরতের বিয়ের আসর তুরস্কে বসেছিল ঠিকই, কিন্তু আইনত তাঁদের বিয়ে এখনও হয়নি। এ কথা আগেই জানিয়েছিলেন নুসরতের স্বামী নিখিল জৈন। এবার নিখিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। বিয়ের প্রসঙ্গ টেনে নুসরত জানালেন, তুরস্কের বিবাহ আইন অনুসারে অবৈধ। এছাড়াও হিন্দু-মুসলিম দুই ভিন্ন ধর্মের বিয়ের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে করা উচিত। যা এক্ষেত্রে মানা হয়নি। ফলত, এটা কোনও বিয়েই নয়।
বুধবার একটি বিবৃতি জারি করে নিজের যুক্তি প্রকাশ্যে আনেন সাংসদ অভিনেত্রী। তিনি বললেন, নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলত বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।
এদিন বিবৃতি জারি করার পর নিজের ইনস্টাগ্রামে নুসরত নিজের একটি ছবি দিয়ে লেখেন, যে মহিলা সব শুনেও নীরব থাকেন, এ রকম পরিচয়ে পরিচিত হব না আমি।
View this post on Instagram
আরও পড়ুন: এ কী কান্ড, স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়ালেন শ্রীলেখা মিত্র!
নুসরতের মা হওয়ার খবর নিয়ে ইতিমধ্যেই সরগরম টলিপাড়া। আগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে বেশ কয়েকদিন ধরেই অভিনেত্রীকে নিয়ে বিতর্ক তুঙ্গে। শুধু তাই নয়, নিখিলের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হচ্ছে না কেন, সেই প্রশ্নের মুখোমুখিও তাঁকে হতে হয়েছে।
রবিবার নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেন নিখিল। নিখিল জানিয়েছেন, নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, যে দিন জানলাম, নুসরত আমার সঙ্গে থাকতে চায় না, অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি। নুসরতের মা হওয়ার পরে এই সিদ্ধান্ত নিইনি আমি। নিখিল স্পষ্ট জানিয়েছেন, আগামী জুলাই মাসে এই মামলার শুনানি শুরু হবে।




