Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

‘তুই ছেলে না মেয়ে?’ ‘মিঠাই’ নিয়ে সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণের শিকার হলেন কন্টেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তা, তুমুল আক্রমণের মুখে পড়তে হলো ইউটিউবারকে

‘তুই ছেলে না মেয়ে?’ ‘মিঠাই’ নিয়ে সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণের শিকার হলেন কন্টেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তা, তুমুল আক্রমণের মুখে পড়তে হলো ইউটিউবারকে

এই মুহূর্তে বাংলার অন্যতম সেরা কন্টেন্ট ক্রিয়েটর বললেই উঠে আসে ঝিলম গুপ্তার নাম। তার অনুগামীরা জানান কোন রকম খারাপ শব্দ প্রয়োগ না করেই তিনি যেভাবে সকলকে হাসিয়ে দিতে সক্ষম হন তা সত্যিই প্রশংসনীয়। প্রসঙ্গত ইতিমধ্যে একাধিকবার বাংলার বিভিন্ন ধারাবাহিক নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে তাকে। ধারাবাহিকের গল্প থেকে শুরু করে অভিনয়, সকল কিছুকেই সমালোচনার মুখে ফেলেছেন তিনি।

তেমনি সম্প্রতি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে। তিনি জানিয়েছিলেন এই ধারাবাহিকের গল্প যেভাবে চলছে তা অতিনাটকীয়। পাশাপাশি ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের নিয়েও কথা বলতে দেখা গিয়েছিল তাকে। বলাই বাহুল্য তার সেই বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই তুমুল আক্রমণের মুখে পড়তে হয়েছে তাকে। ধারাবাহিকের অনুগামীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করছেন তাকে এমন অভিযোগ করতে দেখা গিয়েছে ঝিলমকে।

আরও পড়ুন: ‘ঠিকসময়ে পোলিও খেলে এরকমটা হতো না’! হট প্যান্টে বোল্ড নাচের স্টেপ দেখিয়ে আবারো তীব্র ট্রোলড ‘পটলকুমার’ হিয়া দে, ভাইরাল ভিডিও

তবে তার পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের জন্য কেউ যদি কোন খারাপ মন্তব্য করেন তবে তিনি মোটেও হতাশ হবেন না। বরং তাদের কথায় কান না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি বাংলা ধারাবাহিককে যেভাবে সমালোচনা আগে করেছেন, তা চলতে থাকবে এমন কথাও বলতে শোনা গিয়েছে ঝিলমকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment