Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

‘আপনি কি আবার রং পাল্টাচ্ছেন?’ পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ফটো পোস্ট করে তীব্র ট্রোলড হলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ

‘আপনি কি আবার রং পাল্টাচ্ছেন?’ পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ফটো পোস্ট করে তীব্র ট্রোলড হলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ

বারংবার রাজনৈতিক মতাদর্শ বদলে ফেলার জন্য এমনিতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীন হতে হয়েছে টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষকে।এবার আরো একবার বিপরীত রাজনৈতিক দলের বিধায়কের সঙ্গে আড্ডা দিয়ে সমালোচনার শিকার হতে হল অভিনেতাকে।

প্রসঙ্গত এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ঘরোয়া আড্ডার ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। যেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা এবং তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। বলাই বাহুল্য এরপর নেটিজেনরা প্রশ্ন তুলতে থাকেন যে আবারো রুদ্রনীলকে দলবদল করতে দেখা যাবে কিনা সেই বিষয়ে। পাশাপাশি যেহেতু অতীতে একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিতে দেখা গিয়েছে অভিনেতাকে, তাই এবারও কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাকে।

আরও পড়ুন: আয়ুষ্মান এবার ‘দাদা’; শুরু হচ্ছে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের শুটিং 

তবে এদিন তার সঙ্গে একই আড্ডায় উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, পদ্মনাভ দাসগুপ্ত এবং সস্ত্রীক আবীর চট্টোপাধ্যায়।

তবে সমালোচনার সম্মুখীন হওয়ার পর পাল্টা মুখ খুলেছেন রুদ্রনীল, জানিয়েছেন রাজনীতির বাইরেও তার একটা জীবন আছে এবং আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শ থাকলেও তিনি রাজ চক্রবর্তীর বেশ ভালো বন্ধু। পাশাপাশি যারা তাকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন তারা হীনমন্যতায় ভুগছেন বলে জানিয়েছেন অভিনেতা। তবে তিনি যতই প্রতিবাদ করুন না কেন নেটিজেনদের কটাক্ষ কিন্তু এখনই থামছে না।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment