Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 July 2026

টানা ৭ মাস অসুস্থ, হল অস্ত্রোপচার, কী হয়েছিল ঋতাভরীর?

টানা ৭ মাস অসুস্থ, হল অস্ত্রোপচার, কী হয়েছিল ঋতাভরীর?

গত ৭ মাস ধরে অসুস্থ। ব্যথার কাহিল ছিলেন। কিন্তু বিন্দুমাত্র বুঝতে দেয়নি ভক্তদের। আসলে বুঝতে দিতে চাননি ঋতাভরী চক্রবর্তী। মঙ্গলবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। তারপর অস্ত্রোপচার হয় তাঁর। তবে এখন তিনি অনেকটাই ভালো আছেন। সে কথাই সোশ্যাল মিডিয়ায় জানালেন ঋতাভরী।

মঙ্গলবার অস্ত্রোপচারের পর হাসপাতালে গালভরা হাসি নিয়ে ছবি তুলে তা পোস্ট করেন নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে। তাতে ঋতাভরী লিখছেন, “আমার অস্ত্রোপচার সফল হয়েছে, সঙ্গে সমস্যাও নিরাময় হয়েছে। আপনাদের সকলের প্রার্থনা ও শুভকামনার জন্য অনেক ধন্যবাদ। গত ৭ মাস মারাত্মক অসুস্থতার মধ্যে দিয়ে কেটেছে। বলতে গেলে আমার জীবনের সবথেকে খারাপ সময় গেছে। … সার্জারির পর এখন অনেকটা সুস্থ। আমি ভালো আছি। আপনাদের প্রতি ভালোবাসা রইল।”

আরও পড়ুন: প্রকাশ্যে ধর্ষণের হুমকি! ইমনের যোগাসনের ছবিতে কু-রুচিকর মন্তব্য এক নেটাগরিকের

এদিন এক সাক্ষাৎকারে ঋতাভরী-চক্রবর্তী মা জানিয়েছেন, ফিসচুলার সমস্যায় ভুগছিলেন ঋতাভরী। আর সেই কারণেই তাঁর শরীরে অস্ত্রোপচার হয়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment