Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

ভাবনায় মুখ্যমন্ত্রী, চলচ্চিত্র উৎসবের থিম সং গাইলেন অরিজিৎ সিংহ 

ভাবনায় মুখ্যমন্ত্রী, চলচ্চিত্র উৎসবের থিম সং গাইলেন অরিজিৎ সিংহ 

আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শহরে শুরু হয়ে যাচ্ছে চলচ্চিত্র উৎসব। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার সেই উৎসবেরই থিম সং মুক্তি পেল। তবে এবারের থিম সং-এ  রয়েছে একাধিক চমক। এবারের চলচ্চিত্র উৎসবের থিম সং তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবনায়। এবং গানটি গেয়েছেন অরিজিৎ সংহ। শনিবার সেই গানই মুক্তি পেল। 

এবারের চলচ্চিত্র উৎসব চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি স্পেন। জানা গিয়েছে, এবারের উৎসবে ৩৯টি দেশের ২৯৯টি ছবি দেখানো হবে। মঙ্গলবার রয়েছে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। 

এবারের অনুষ্ঠানে অমিতাভ বচ্চন বা শারুখ খান কেউ থাকছেন না বলে জানা যাচ্ছে। তবে এবারেও উদ্বোধনী অনুষ্ঠানেও নেতাজি ইন্ডোরে চাঁদের হাট বসবে। এবারের অতিথি তালিকায় থাকছেন, সলমন খান, অনিল কাপুর, কমল হাসান, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেশ ভাটের মতো তারকারা। 

আরও পড়ুন: বিজেপি হুমকি দিচ্ছে শুনে মমতা ছুটলেন সমর্থকের বাড়ি, জয় শ্রীরাম স্লোগান বিজেপির

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal