Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

স্ত্রীর চোখের জল মোছার জন্য সুকুমার রায়ের একটি জনপ্রিয় মজার লাইন বলে শোনালো অরিন্দম! হাসি ফুটলো নোলকের মুখে, রইলো ভিডিও

স্ত্রীর চোখের জল মোছার জন্য সুকুমার রায়ের একটি জনপ্রিয় মজার লাইন বলে শোনালো অরিন্দম! হাসি ফুটলো নোলকের মুখে, রইলো ভিডিও

ইতিমধ্যেই বাংলা চ্যানেলগুলিতে শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। বর্তমানে যে ধারাবাহিকে টিআরপি যত বেশি সেই ধারাবাহিক তথ্য ভালো বলে গণ্য করা হয়। যার ফলে নতুন নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে চ্যানেলগুলি এবং দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আর এই নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার ‘গোধূলি আলাপ’ জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় স্টার জলসা এই ধারাবাহিক শুরু হয়েছে কয়েকদিন আগে।

ধারাবাহিকে একটি অসম বয়সী প্রেমের গল্প তুলে ধরা হচ্ছে। ধারাবাহিকে দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা কৌশিক সেন এবং কৌশিক সেনের বিপরীতে দেখা যাচ্ছে নবাগতা অভিনেত্রী সমু সরকারকে। ধারাবাহিকে কৌশিক সেন একজন উকিলের ভূমিকায় অভিনয় করছেন এবং সোমু একজন বহুরূপী। এই ধারাবাহিক শুরুর দিন থেকেই যেমন একাংশ নেটিজেন শুভেচ্ছা জানিয়েছে আবার নেটিজেনদের অন্য একাংশ কটুক্তি করতেও ছাড়েনি। এমনকি অভিনেতা কৌশিক সেন কেউ এই সমালোচনার শিকার হতে হয়েছে।

ধারাবাহিকের প্রথমেই দেখানো হয় গ্রামের একজন বহুরূপী মেয়ে হল নোলক যার সঙ্গে নানান ঘটনা চক্রের মাধ্যমে উকিল অরিন্দমের বিয়ে হয় এবং এখান থেকেই শুরু হয় ধারাবাহিকের গল্প। ধারাবাহিক শুরুর আগেই পরিচালক রাজ চক্রবর্তী সকলকে চ্যালেঞ্জ করেছিলেন যে প্রথম সপ্তাহেই ধারাবাহিক TRP তালিকায় প্রথম পাঁচে উঠে আসবে। কিন্তু সেটা হয়নি। বেশিরভাগ নেটিজেনরাই এই ধারাবাহিকের বিরুদ্ধে কথা বলেছেন।

আরও পড়ুন: দার্জিলিংয়ের শীতল পরিবেশে ক্রপ টপ পড়ে তাপমাত্রা বাড়াচ্ছেন দেবলীনা

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকের একটি ভিডিও ভাইরাল হয়েছে সে ভিডিওটি দেখা যাচ্ছে বাড়ি থেকে অনেক দূরে সরে এসে বাবাকে খুব মিস করছে নোলক। আর অন্যদিকে অরিন্দম নোলকের কান্না থামানোর জন্য এক অভিনব উপায়ে বার করেছে। ঘরে এসে নোলকের চোখের জল মোছার জন্য অরিন্দম নিজের পকেট থেকে রুমাল বার করে দেয়। আর তখনই নোলক বলে ‘আপনার পকেট নাকি রুমাল এর কারখানা?’ আর তখনই মজার ছলে অরিন্দম নোলকের কান্না থামানোর জন্য বলে ‘ছিল রুমাল হয়ে গেল beral’ আর এই কথা শুনেই নোলক হেসে দেয় এই ভিডিও বর্তমানে বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment