Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
10 July 2026

গ্রেফতারির আশঙ্কা, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন অর্জুন সিংহের, ৭ দিনের রক্ষাকবচ দিল আদালত

অর্জুন সিংহকে গ্রেফতারের দাবি তৃণমূলের

গ্রেফতারির আশঙ্কা, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন অর্জুন সিংহের, ৭ দিনের রক্ষাকবচ দিল আদালত

আগাম জামিনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করলেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। ২৮ তারিখ পর্যন্ত অর্জুনকে গ্রেফতার করা যাবে না বলে জানাল সুপ্রিম কোর্ট।
বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। ১৯ শে মে ভাটপাড়ায় উপনির্বাচনের পর থেকে কাঁকিনাড়া সহ একাধিক এলাকায় লাগাতার গণ্ডগোল হয়। কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ এবং ট্রেনে ইট, বোমা ছোড়ার ঘটনাও ঘটেছে মঙ্গলবার। জায়গায় জায়গায় চালানো হয়েছে ভাঙচুর, আগুন লাগানো হয়েছে বাড়িতে। চলছে লুঠপাট। সব মিলে রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় ভাটপাড়ার বিভিন্ন জায়গায়। ১৪৪ ধারার মধ্যেও সোমবার এবং মঙ্গলবার অশান্ত হয়ে ওঠে ভাটপাড়ার বিভিন্ন এলাকা।
মঙ্গলবারই উত্তর ২৪ পরগনার জেলা শাসকের কাছে অর্জুন সিংহ এবং বিজেপির আরও কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ভাটপাড়ার তৃণমূল প্রার্থী মদন মিত্র এবং জেলার তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। অবিলম্বে প্রশাসন ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন মদন মিত্র। অন্যদিকে, অর্জুন সিংহের দাবি, তৃণমূলই গণ্ডগোল পাকাচ্ছে।
সূত্রের খবর, ভোটের দিন গণ্ডগোল, সংঘর্ষ, মদন মিত্রর গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া, দাঙ্গা বাধানোর চেষ্টা সহ একাধিক মামলায় অর্জুন সিংহের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। ১৯ তারিখ বিধানসভা উপনির্বাচনের পর থেকেই দফায় দফায় গণ্ডগোল চলছে এলাকা ভাটপাড়ার বিভিন্ন এলাকায়। এদিন আদালত অর্জুনকে ৭ দিনের রক্ষাকবচ দিয়েছে।

আরও পড়ুন: চতুর্থীতে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা; যা জানাচ্ছে আবহাওয়া দফতর 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal