Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
23 July 2026

পূর্ব মেদিনীপুরের দুর্গাচকে অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের এসটিএফ

বাজেয়াপ্ত প্রচুর দেশি বন্দুক এবং অস্ত্র তৈরির সামগ্রী

পূর্ব মেদিনীপুরের দুর্গাচকে অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের এসটিএফ

গত ১৩ ই জানুয়ারি জাল নোট পাচার চক্রের ৬ পাণ্ডাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাক্স ফোর্স (এসটিএফ)। তাদের জেরা করে পূর্ব মেদিনীপুরের দুর্গাচক থানা এলাকায় পুরোদস্তুর অস্ত্র তৈরির কারখানার হদিশ পেল কলকাতা পুলিশ।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহায়তায় এসটিএফ শুক্রবার দুর্গাচকের খাঁজানচক এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে দেশি বন্দুক তৈরির কারখানা থেকে প্রচুর সামগ্রী বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হয়েছে প্রায় ১০০ টি বন্দুক এবং অস্ত্র তৈরির প্রচুর সামগ্রী।

আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ সফল করতে এলাকার বাড়ি বাড়ি যাচ্ছেন মন্ত্রী স্বপন দেবনাথ

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal