গত বছরের শেষ হয়েছে হিন্দি এন্টারটেইনমেন্ট জগতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডেল টুয়েলভ। রিয়েলিটি শো টি শেষ হয়ে গেলেও এই রিয়েলিটি শো এর অন্যতম দুই জনপ্রিয় প্রতিযোগী অরুনিতা কাঞ্জিলাল এবং পবনদীপ রাজনকে নিয়ে বর্তমানেও চর্চার চলে। গত সিজনের ইন্ডিয়ান আইডল এর ট্রফি জিতে নিয়েছিল উত্তরাখণ্ডের ছেলে পবনদ্বীপ এবং অরুনিতা প্রথম রানার আপ এর মুকুট তুলে নিয়েছিল নিজের মাথায়। গানের পাশাপাশি নিজেদের কেমিস্ট্রিও জমজমাট হয়ে উঠেছিল তাদের। যা নিয়ে বর্তমান সময়েও চর্চা তুঙ্গে থাকে। এবারে অরুনিতা এবং পবনদ্বীপকে নিয়ে মুখ খুললেন ইন্ডিয়ান আইডলের আরেক প্রতিযোগী মোহাম্মদ দানিশ।
টিআরপি তালিকাতে ভালো রেটিং পাওয়ার জন্য রিয়েলিটি শো গুলোতে এই ধরনের অনেক গল্পই তুলে ধরা হয় তা আর নতুন কিছু নয়। এর আগেও নেহা কাক্কার এবং সঞ্চালক আদিত্য নারায়ণের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। তবে এইবারের ঘটনা কি সম্পূর্ণ মিথ্যা তা নিয়ে প্রশ্ন জেগেছে অধিকাংশ দর্শকের মনে। ইন্ডিয়ান আইডেল শেষ হয়ে যাওয়ার পরেও অরুনিতা এবং পবনদ্বীপকে মাঝেমধ্যেই একসঙ্গে দেখা গিয়েছে। তাদের একসঙ্গে বিদেশ ভ্রমণ, একসঙ্গে বিভিন্ন প্লেব্যাক গান করা, ঘুরতে যাওয়া মুম্বাইয়ে ফ্ল্যাট কেনা সমস্ত কিছু নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।
এই প্রসঙ্গে মোহাম্মদ দানিশ জানিয়েছেন যে তার এই ব্যাপারে কোনো মতামত নেই অরুনিতাকে নিয়ে পবনদ্বীপকে যেমন খেপানো হয় পবনদ্বীপকে নিয়েও অরুনিতাকে জ্বালাতন করা হয়। তবে ব্যাপারটা তাদের বন্ধুদের মধ্যেই স্থগিত রাখার অনুরোধ করেছেন তিনি। এখন দুজনেই নিজেদের ক্যারিয়ার গুছিয়ে নিতে ব্যস্ত বলে দাবি করেছেন মোহাম্মদ দানিশ।
আরও পড়ুন: Karisma Kapoor in Brown: ‘গ্ল্যামারাস’ ভাবমূর্তি ভাঙতেই কি এই ছক? করিশ্মাকে নিয়ে মুখ খুললেন পরিচালক
অরুনিতা ও পবনদ্বীপ দুটি অ্যালবামের গান এবং ভিডিওতে কাজ করলেও তৃতীয় অ্যালবামটিতে দুজনকে একসঙ্গে দেখা যায়নি তার কারণ হিসেবে অনেক কথাই উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে সম্প্রতি অরুনিতা জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি পবনদ্বীপ। একটি সুন্দর ছবি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট এর মাধ্যমে পোস্ট করুন তাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন তিনি।




