Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

পবনদীপ কে একদম পছন্দ না অরুণিতার মা-বাবার! মিউজিক ভিডিয়ো ফিরিয়ে দিলো বনগাঁর বাঙালি মেয়ে, এত জলদি ভেঙে গেল সম্পর্ক! মন খারাপ ‘অরুদীপ’র অনুরাগীদের

পবনদীপ কে একদম পছন্দ না অরুণিতার মা-বাবার! মিউজিক ভিডিয়ো ফিরিয়ে দিলো বনগাঁর বাঙালি মেয়ে, এত জলদি ভেঙে গেল সম্পর্ক! মন খারাপ ‘অরুদীপ’র অনুরাগীদের

‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’র শুরুর সময় থেকেই বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল ও পাহাড়ি ছেলে পবনদীপ রাজনের সম্পর্ক নিয়ে জল্পনা চলত। ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পর সেই জল্পনা বেড়ে যায় আরো, কারণ একাধিক লাইভ শো এবং মিউজিক অ্যালবামে তাদের একইসাথে গান গাইতে দেখা গিয়েছে, যা তাদের সম্পর্ক নিয়ে একটা নিশ্চিত ধারণা দেয় তাদের অনুরাগীদের। তবে বেশ কয়েকদিন ধরেই এই জুটির বিচ্ছেদের প্রসঙ্গ শোনা যাচ্ছে কানাঘুষো। সম্ভবত পরিবারের জন্যই অরুনিতা সরে দাঁড়াচ্ছেন এই বিষয়টি থেকে।

সম্প্রতি জানা গিয়েছে, মিউজিক ভিডিয়ো ‘ফুরসত’র লঞ্চে থাকছেন না বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। অথচ এই মিউজিক ভিডিওতে সিঙ্গেলে পবনদীপের সাথে তিনিই গান গেয়েছেন। শোনা যাচ্ছে, বাবা-মার কারণেই আসন্ন এই মিউজিক ভিডিওতে মুখ দেখাতে নারাজ এই গাইকা।

রাজ সুরানি পরিচালিত এই রোমান্টিক সিঙ্গেলে একইসাথে গান গেয়েছেন অরুনিতা ও পবন। তবে প্রথম থেকেই অভিনয় করতে রাজি ছিলেন না তিনি। পরিচালকের একাধিকবার অনুরোধেও রাজি হননি অরুনিতা। পরে তিনি জানিয়েছিলেন, বাড়িতে ব্যক্তিগত কিছু সমস্যার জন্যই তিনি ভিডিওতে মুখ দেখাতে চান না। পরে এই মিউজিক ভিডিওতে অরুনিতার জায়গায় দক্ষিণী অভিনেত্রী চিত্রা শুক্লাকে দেখা গিয়েছে।

আরও পড়ুন: শীতও কাবু করতে পারেনি ইউভানকে, বাবা-মায়ের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে চুটিয়ে মজা করলেন এই একরত্তি, মা-ছেলের মিষ্টি ভিডিও শেয়ার করলেন রাজ চক্রবর্তী, ভাইরাল ভিডিও

আগামী ১৬’ই ডিসেম্বর এই মিউজিক ভিডিও লঞ্চ হতে চলেছে। তবে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। কারণ অরুনিতা ও পবনদীপ একসাথে থাকলেই তারা মিডিয়ার নজর কেড়ে নেবেন। যা চায় না এই মিউজিক ভিডিওর পরিচালক রাজ সুরানি। তবে এখন প্রায়ই শোনা যাচ্ছে পবন ও অরুনিতার সম্পর্ক খুব একটা ভালো পর্যায়ে নেই। তবে এই প্রসঙ্গে অরুনিতা জানিয়েছেন, তিনি অভিনয় বিষয়টাতে বিশেষ স্বতস্ফূর্ত নন তাই তিনি সরে দাঁড়িয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment