নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নেতাজির জন্মবার্ষিকী অনুষ্ঠানে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।শুক্রবার রেড রোডে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে কেন্দ্রে বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এসআইআর থেকে বিজেপির মেরুকরণ, একাধিক ইস্যুতে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন এসআইআর আতঙ্কে রাজ্যে যত জনের মৃত্যু হয়েছে, তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। তিনি বলেন, ১১০ জনের বেশি মানুষ মারা গিয়েছে, কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা (এফআইআর) হবে না। নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও কি তাঁকে শুনানিতে ডাকা হতো?
বাংলার ১ কোটি ৩৮ লক্ষ মানুষকে ডাকা হয়েছে শুনানিতে। তার আগে ৫৮ লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন।
Comments are closed.