Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

ইউরোপ ভ্রমণে মত্ত জুন আন্টি, ওয়াফল থেকে বিয়ার আর কি কি তে মজে রয়েছেন অভিনেত্রী? কোথায় কোথায় একা একা জনপ্রিয় অনভিনেত্রী ঘুরছেন উষসী?

ইউরোপ ভ্রমণে মত্ত জুন আন্টি, ওয়াফল থেকে বিয়ার আর কি কি তে মজে রয়েছেন অভিনেত্রী? কোথায় কোথায় একা একা জনপ্রিয় অনভিনেত্রী ঘুরছেন উষসী?

বর্তমানে প্রত্যেক ঘরের বিনোদনের অন্যতম একটি মাধ্যম হলো টেলিভিশন। সেখানে বিভিন্ন ধরনের সরকারি চ্যানেল থেকে প্রাইভেট চ্যানেল সবেতেই বিভিন্ন ধরনের ধারাবাহিক সম্প্রচারিত হয়। ধারাবাহীকে যেসব অভিনেতা অভিনেত্রীরা কাজ করেন তাঁদের মধ্যে অনেককেই মানুষ মনে রেখে দেন ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও। কারণ তাঁদের অভিনয় দক্ষতা। নিজের অভিনয়ের দক্ষতার জোড়ে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত মানুষের মনের মনিকোঠায় জায়গা করে রাখেনি অভিনেতা অভিনেত্রীরা। ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন উষসী। ঠিক এমনই একজন অভিনেত্রী হলেন তিনি।

কিছুদিন আগেও ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল “শ্রীময়ী”। ধারাবাহিকটি স্টার জলসা থেকে সম্প্রচারিত হতে দেখতে পাওয়া গেছে। নায়ক নায়িকার চরিত্রের পাশাপাশি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন খলনায়কাও। এই ধারাবাহিকের খলনায়িকা ছিলেন জুন আন্টি। এই জুন আন্টির চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। চরিত্রকে তিনি এতটাই প্রাণ দিতে সক্ষম হয়েছিলেন যে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর এখনো এই চরিত্রটি মানুষের হৃদয়ে বসে আছে। বিশেষত অভিনেত্রীর মুখ মুখ দেখানো সিগনেচার স্টাইল হয়ে দাঁড়িয়েছে। দর্শক মহলে অভিনেত্রী খল চরিত্রে অভিনয় করার পরেও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন।

মা দুর্গা কৈলাসে পাড়ি দিতে না দিতেই আমাদের জুন আন্টি পারা দিয়েছেন বিদেশে। পরনে ওভারকোট আর মাথায় শীতের টুপি পড়ে একেবারে বিদেশিনী অভিনেত্রী। সুইডেন, বেলজিয়াম, নেদারল্যান্ড এ ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। তবে জানা গিয়েছে কারোর সাথে নয় একেবারে সোলো ট্রিপে বেরিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: ভেজা চুল, ছোট্ট বিকিনি, সুস্পষ্ট ক্লিভেজ! অভিনেত্রী মিশমি দাসের সাহসী ফটোয় বছরের শুরুতেই আগুন লাগল সোশ্যাল মিডিয়ায়, রিনির ছবিতে বেসামাল নেটপাড়া, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ফটো

বিদেশ থেকে বিভিন্ন ভালো মুহূর্তের ছবি শেয়ার করছেন অভিনেত্রী। বিদেশের মাটিতে থিয়েটারের সহ অভিনেতার সাথে দেখা হয়ে বেশ কিছু ভালো মুহূর্ত তৈরি করছেন। আবার কখনো রাফেল আবার কখনো বিয়ারে মজে রয়েছেন উষসী। সেরকম বেশ কিছু ছবি অভিনেত্রী শেয়ার করছেন বিশিষ্ট কিছু সংবাদ মাধ্যমের সাথে।

অভিনেত্রীর কথায়, “প্রথমে আমি সুইডেনে ছিলাম। সেখান থেকে বেলজিয়াম তার পর আমস্টারডম। যদিও সোলো ট্রিপ, কিন্তু সুইডেনে আমার আত্মীয় থাকে। তাঁদের কাছেই আছি। আমার ছবিগুলো তুতো ভাই-বোনেরাই তুলে দিয়েছে।” অভিনেত্রী আরো বলেন, “ডায়েট তো সব ঘেঁটে গিয়েছে। যা যা ইচ্ছে হচ্ছে তাই খাচ্ছি। মজার ব্যাপার এখানকার বেশ কিছু অভিনেতাদের সঙ্গেও আলাপ হয়েছে আমার। তাঁদের সঙ্গে অভিনয় নিয়ে বেশ কিছু আলোচনাও হয়েছে”।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment