Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

এবার বলিউডে ‘অ্যাভেঞ্জার্স’! একসঙ্গে দেখা যাবে শাহরুখ, সলমন, দীপিকা, ক্যাট!

এবার বলিউডেও বসবে হলিউডের মতো তারকাদের হাট। বলিউডের বড় পর্দায় একসাথে দেখা যাবে শাহরুখ খান, সালমান খান,

এবার বলিউডে ‘অ্যাভেঞ্জার্স’! একসঙ্গে দেখা যাবে শাহরুখ, সলমন, দীপিকা, ক্যাট!

এবার বলিউডেও বসবে হলিউডের মতো তারকাদের হাট। বলিউডের বড় পর্দায় একসাথে দেখা যাবে শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাডুকোন ক্যাটরিনা কাইফ এবং হৃত্বিক রোশনকেও। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে থাকবে একের পর এক তাবড় তাবড় তারকারা।

সূত্রের খবর হলিউডের সবথেকে বড় ব্লকবাস্টার সিরিজ ‘অ্যাভেঞ্জার্স’ এর জনপ্রিয়তা অনুপ্রাণিত হয়ে এবার বলিউডে তৈরি হচ্ছে সাইন্স ফিকশন স্পাই সিরিজ। খবরটি প্রকাশ্যে আসার সাথে সাথেই শোরগোল পড়ে গেছে দর্শক মহলে। একপর্দায় নিজেদের পছন্দের তারকাদের একসঙ্গে দেখতে পাবেন এবার তাঁরা। বেশ কয়েক বছর ধরেই চলছিল এই জেনারের ছবি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সিঙ্গাম, সিম্বা ও সূর্যবংশী। রোহিত শেট্টির এই ছবিগুলির ক্রসওভার দেখা যাবে। অর্থাৎ একইসঙ্গে অক্ষয় কুমার, অজয় দেবগন ও রণবীর সিংহকে দেখা যাবে বড় পর্দায়। এই ছবিগুলির জনপ্রিয়তার কারণেই এবার আসবে স্পাই ইউনিভার্স।

প্রসঙ্গত টাইগার ফ্র্যাঞ্চাইজ নিয়ে বেজায় বস্ত ভাইজান ও ক্যাটরিনা। শোনা যাচ্ছে শাহরুখ খানের পাঠান ছবিতেও দেখা যাবে তাঁকে। আবার অন্যদিকে হৃত্বিক রোশনকে দেখা যাবে ওয়ার সিনেমার সূত্রে। সূত্রের খবর এই সিনেমাগুলো চরিত্রদের মাধ্যমেই তৈরি করা হবে একটি ক্রসওভার আর এই ক্রসওভার বুঝিয়ে দেবে এই সমস্ত চরিত্র একই ইউনিভার্সের। ইতিমধ্যেই বি-টাউনের শুরু হয়ে গেছে জল্পনা। জানা যাচ্ছে, ২০২২ সালে মুক্তি পাবে এই ক্রসওভার। দেখা যেতে পারে জন আব্রাহামকেও। স্পাই ইউনিভার্সে দেখা যাবে রণবীর সিংহ ও দীপিকা পাডুকোনকেও।

আরও পড়ুন: ‘মিঠাই’য়ের সেটে আচমকাই গোলাপ হাতে হাজির এক তরুণী! হাঁটু মুড়ে বসে প্রেম নিবেদন করলেন ‘সিদ্ধার্থ’ ওরফে আদৃত রায়কে! সিরিয়ালের মত‌ই প্রেমপ্রস্তাব পেলেন আদৃত রায়, আদৃতকে গোলাপ দিলেন মহিলা ভক্ত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment