Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
16 June 2026

আয়ুষ্মান এবার ‘দাদা’; শুরু হচ্ছে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের শুটিং 

আয়ুষ্মান এবার ‘দাদা’; শুরু হচ্ছে সৌরভ গাঙ্গুলির বায়োপিকের শুটিং 

দীর্ঘ দিন ধরে জল্পনা চলছিল সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে। ভারতের প্রাক্তন অধিনায়কের চরিত্রে কোন অভিনেতাকে দেখে যাবে, তা নিয়েও অনুরাগীদের কৌতূহলের শেষ ছিল না। প্রথমে উঠে আসছিল রণবীর কাপুরের নাম। পরে এক সময় ঋত্বিক রোশনের নাম নিয়েও চর্চা শুরু হয়। যদিও শেষমেশ জানা গিয়েছে, মহারাজের চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে।

ছবিটি পরিচালনা করবেন  রজনীকান্ত-কন্যা, ঐশ্বর্যা রজনীকান্ত। জানা গিয়েছে, ইতিমিধ্যেই ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই শুটিং শুরু হয়ে যাবে। চিত্রনাট্য নিয়ে আলোচনা করতে একাধিকবার মুম্বাই গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। ছবির নির্মাতারাও কলকাতায় এসে একাধিক বৈঠক করেন মহারাজের সঙ্গে।

সৌরভ গাঙ্গুলির বায়োপিক মানে ছবির একটা বড় অংশ জুড়েই থাকবে শহর কলকাতা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কলকাতার একাধিক লোকেশন দেখেছে নির্মাতারা। সব ঠিক থাকলে আগামী মাস থেকেই শুটিং শুরু হয়ে যাবে বলে খবর।

আরও পড়ুন: নাচের রিল ভিডিওয় ‘Kiss My Ass’ লিখে সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলড ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত কিশোরী অভিনেত্রী হিয়া দে, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment