Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 July 2026

বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে বেবো, মুহূর্তেই ভাইরাল ছবি

পালামপুর থেকে ফেরার পর সইফের হাত ধরে হাঁটতে দেখা গেলো বেবোকে। সাদা কাপড় থেকে স্পষ্ট বোঝা গেলো বেবি বাম্প।

বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে বেবো, মুহূর্তেই ভাইরাল ছবি

পালামপুর থেকে ফেরার পর সইফের হাত ধরে হাঁটতে দেখা গেলো বেবোকে। সাদা কাপড় থেকে স্পষ্ট বোঝা গেলো বেবি বাম্প। এই নিয়ে দ্বিতীয় বার মা হবেন করিনা কাপুর খান। এমনকি বেবোর এই লুক দেখে বোঝে কার সাধ্য যে তিনি এখনো এতো সুন্দর। মা হতে চলেছেন তো কি হয়েছে।

বেবি বাম্প নিয়ে যেন বেবো বোল্ড এবং সাবলীল। বাড়ি ঢোকার পথে হাত নেড়ে জানান দিলেন তিনি খোশ মেজাজ। কারণ আর মাত্র কদিন তার পরেই বেবোর জীবনে আসছে নতুন অতিথি। কিছুদিন আগেই নেহা ধুপিয়ার একটি টক শোয়ে দ্বিতীয় সন্তানের নাম নিয়ে খোলাখুলি কথাও বলেন বেবো। তাঁর সাফ কথা তৈমুরের জন্মের পর তার নাম নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তারপর তাঁরা আর আগে থেকে কিছু ভাবার সাহস পাচ্ছেন না।

তিনি এও জানান দ্বিতীয় সন্তান আগে পৃথিবী মুখ দেখুক। তারপরেই তাঁর নাম নিয়ে ভাবনা চিন্তা করবেন সইফ এবং করিনা। কিন্তু কি নাম হবে সেই নিয়ে কোন কথা না বলতে চাওয়ার পাশাপাশি করিনা এও জানান দেন যে তাঁর দ্বিতীয় সন্তানের নাম রাখা হলে তা সাথে সাথে জনসমক্ষেও আনা হবে। এমনকি অন্তঃসত্ত্বা হওয়ার পর করিনা নিজের শ্যুটিং বন্ধ করেননি। উলটে বর্তমানে আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডার শ্যুটিংএ ব্যস্ত রয়েছেন বেবো।

আরও পড়ুন: নাতির বয়সী ছেলের সঙ্গে বিয়ের পর ‘কাঁচা বাদাম’ গেয়ে মানুষের মন জয় করলেন রানু মন্ডল, বিয়ের সাজে গেয়ে উঠলেন বাদাম বাদাম গান, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment