Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
9 July 2026

বনি-কৌশানীর সংসারে দুঃসংবাদ! ছেড়ে চলে গেলেন খুব কাছের মানুষ, সবচেয়ে কাছের মানুষ কে হারালেন কৌশানী মুখোপাধ্যায়! শোকের ছায়া অভিনেত্রীর পরিবারে

বনি-কৌশানীর সংসারে দুঃসংবাদ! ছেড়ে চলে গেলেন খুব কাছের মানুষ, সবচেয়ে কাছের মানুষ কে হারালেন কৌশানী মুখোপাধ্যায়! শোকের ছায়া অভিনেত্রীর পরিবারে

টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এর মা সঙ্গীতা মুখোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসাও চলছিল তার। কিন্তু শেষ রক্ষা হল না।আজ ভোরবেলা অকাল প্রয়াণ ঘটল টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় এর মা সঙ্গীতা মুখোপাধ্যায়ের।

জানা গেছে গত 23 অক্টোবর থেকে সল্টলেক এর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল অভিনেত্রীর মায়ের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 50 বছর। সূত্রের খবর এই কঠিন সময়ে প্রেমিকার পাশে দাঁড়িয়েছেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত। মাঝ রাত থেকেই সল্টলেকের বেসরকারি হাসপাতালে কৌশানীর সঙ্গেই ছিলেন তিনি।

বনির মা ইম্পা প্রেসিডেন্ট ও অভিনেত্রী পিয়া সেনগুপ্ত এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন কৌশানীর মা। পাশাপাশি কিডনি ট্রান্সপ্লান্টও করা হয়েছিল তার। কিন্তু শেষপর্যন্ত একাধিক জটিলতার সম্মুখীন হয়ে মাল্টি অর্গান ফেলিওর হয় তার।

আরও পড়ুন: নতুনভাবে আসছে ‘মিঠাই’ ধারাবাহিক! সৌমিতৃষার জায়গায় এলেন মিষ্টি দেবোত্তমা, প্রচুর টাকায় বিক্রি হলো ‘মিঠাই’য়ের স্বত্ব! ভাইরাল হলো প্রমো

প্রসঙ্গত পারিবারিক সূত্রে বনির মা পিয়া এবং কৌশানীর মা সংগীতা বেশ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সেই সূত্রে স্মৃতিচারণা করে পিয়া সেনগুপ্ত জানিয়েছেন যে সঙ্গীতার হাতের রান্না অসাধারণ ছিল। পাশাপাশি ভীষণ হাসি খুশি এবং মিশুকে ছিলেন অভিনেত্রীর মা। তাই এত কম বয়সে তার মৃত্যু ঘটায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার এবং বন্ধুমহলে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর উদ্দেশ্যে শক্ত থাকার বার্তা ছুঁড়ে দিয়েছেন তার অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment