Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

বাদশার ‘জুগনু’ গানে বাড়ির ছাদে ক্রপ টপ, হট প্যান্টে তুমুল নাচলেন ছোটপর্দার ঝিলিক, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

বাদশার ‘জুগনু’ গানে বাড়ির ছাদে ক্রপ টপ, হট প্যান্টে তুমুল নাচলেন ছোটপর্দার ঝিলিক, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘মা’। এই ধারাবাহিকে ঝিলিকের চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে বিশাল পরিচিতি পেয়েছিলেন পর্দার ঝিলিক অর্থাৎ তিথি বসু। বর্তমানে তিনি তার ব্যক্তিগত জীবন, ফটোশুট এবং পড়াশুনা নিয়েই ব্যস্ত রয়েছেন। তবে পড়াশোনা শেষ করে আবারও অভিনয় জীবনে ফেরার ইচ্ছা রয়েছে এই অভিনেত্রীর। তবে সবটাই পড়াশুনা শেষ করে। সম্প্রতি বলিউড খ্যাত গায়ক বাদশার ‘জুগনু’ গানে রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছেন তিথি, যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মধ্যে।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বলিউডের জনপ্রিয় ‘বাদশা’র ‘জুগনু’ গানে নেচে রিল ভিডিও বানিয়ে সেটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সম্প্রতি ভিডিওটি তার অনুরাগীদের মধ্যে এবং নেটিজেনদের একাংশের মধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে অভিনেত্রীকে সাদা রঙের ক্রপ টপ ও কালো হট প্যান্টে দেখা গিয়েছে। চুলে হস্টেল ও পায়ে স্নিকার্স পড়ে এই ভিডিওটি নিজের বাড়ির ছাদে বানিয়েছেন তিথি। প্রায়ই এমন রিল ভিডিও বানিয়ে থাকেন তিনি, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।

নেটদুনিয়ায় নেটনাগরিকদের একাংশের মধ্যে বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী এই ভিডিওটি শেয়ার করার পরেই তা তুমুল ভাইরাল হয়েছে তার অনুরাগীদের মধ্যে। তার নাচ দেখে নেটিজেনদের মধ্যে অনেকেই তার প্রশংসা করেছেন। তবে নেটদুনিয়ায় এমন কিছু লোকজন থাকেন যারা তারকাদের ট্রোল করার জন্য বসে থাকেন। তারা কখনই ভাল মন্তব্য করেন না তারকাদের উদ্দেশ্যে। তবে সেইসমস্ত বিষয়কে বিশেষ পাত্তা দিতে রাজি নন তিথি বসু। তিনি এই ভিডিওটি শেয়ার করার পরে তার দীর্ঘদিনের প্রেমিক দেবায়ূদ পাল তার এই নাচের ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন, তিনি এটার জন্যই অপেক্ষা করছিলেন। এছাড়াও আরো অনেকে অভিনেত্রীর কমেন্ট বক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

আরও পড়ুন: রিয়্যালিটি শো-এর মঞ্চেই বিয়ের আসর! কলকাতার জামাই হলেন কাশ্মীরি গায়ক, সুস্মিতার সঙ্গে আংটি বদল করলেন নিখিল, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bangla Serial