Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
1 July 2026

‘প্রেমিকের ছোঁড়া অ্যাসিডে পুড়েছিল মুখ, ছাড়তে হয়েছিল গ্রাম, ‘দিদি নাম্বার ১’ এর মঞ্চে পারমিতার গল্প শুনে চোখে জল স্বয়ং রচনা ব্যানার্জীর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

‘প্রেমিকের ছোঁড়া অ্যাসিডে পুড়েছিল মুখ, ছাড়তে হয়েছিল গ্রাম, ‘দিদি নাম্বার ১’ এর মঞ্চে পারমিতার গল্প শুনে চোখে জল স্বয়ং রচনা ব্যানার্জীর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ যা দীর্ঘদিন ধরে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি। এই শোতে সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আশা প্রতিযোগীরা যোগদান করেন এবং মাঝে মধ্যেই নিজেদের ব্যক্তিগত জীবনের নানান গল্পের কথা ভাগ করে নেন দর্শকদের সঙ্গে।

এবার তেমনই এক প্রতিযোগীর গল্প শুনে চোখের জল আটকাতে পারলেন না সঞ্চালিকা রচনা ব্যানার্জি। প্রসঙ্গত এদিন ‘দিদি নাম্বার ওয়ান’ এর মঞ্চে উপস্থিত হয়েছিলেন পারমিতা বেরা। যার আসল বাড়ি ঘাটালে। তবে প্রেমিকের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার জন্য অ্যাসিড আক্রান্ত হতে হয়েছিল তাকে। এরপর ছাড়তে হয়েছিল গ্রামও।এদিন পারমিতা জানিয়েছেন প্রেমিক তাকে বিয়ের পর বাড়ির বাইরে বেরোতে মানা করেছিল।

তিনি রাজি না হওয়ায় আক্রান্ত হতে হয়েছিল তাকে। তবে বর্তমানে কলকাতায় এসে উচ্চশিক্ষা সম্পন্ন করে আকাশবাণীতে উপস্থাপিকার ভূমিকায় সফলভাবে কাজ করছেন এই প্রতিযোগী। পাশাপাশি তিনি জানিয়েছেন সকল বাধা উপেক্ষা করে জীবনে সফল হতে পেরেছেন তিনি। বলাই বাহুল্য তার গল্প শুনে চোখের জল ধরে রাখতে পারেননি সঞ্চালিকা রচনা ব্যানার্জি। সোশ্যাল মিডিয়ায় দিদি নাম্বার ওয়ান এর এই পর্ব ভাইরাল হতেই পারমিতাকে আগামী দিনের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে নেটিজেনদের একটি বড় অংশকে।

আরও পড়ুন: কোটি কোটি টাকার লোভ রণবীর-দীপিকার! এবার শাহরুখ খান কে টক্কর দিতে IPL টিম কিনতে চলেছেন সুপারস্টার রণবীর-দীপিকা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment