Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

বাপ্পি লাহিড়িই প্রথম চিনতে পেরেছিলেন পবনদ্বীপের ট্যালেন্ট! পাহাড়ি পবনদ্বীপের গানে মুগ্ধ হয়ে সোনার চেন উপহার দিয়েছিলেন ‘গোল্ডেন ম্যান’ বাপ্পি লাহিড়ি, ভাইরাল পুরনো সেই ভিডিও

বাপ্পি লাহিড়িই প্রথম চিনতে পেরেছিলেন পবনদ্বীপের ট্যালেন্ট! পাহাড়ি পবনদ্বীপের গানে মুগ্ধ হয়ে সোনার চেন উপহার দিয়েছিলেন ‘গোল্ডেন ম্যান’ বাপ্পি লাহিড়ি, ভাইরাল পুরনো সেই ভিডিও

সনির অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো হল ইন্ডিয়ান আইডল। চলতি বছরের আগস্ট মাসে ইন্ডিয়ান আইডলের সিজন ১২ শেষ হয়েছে ১৫-ই আগস্ট। এই বছরের ইন্ডিয়ান আইডলের বিজেতা পবনদ্বীব রাজন। ৮ মাস ধরে চলেছে এই গানের জনপ্রিয় রিয়্যালিটি শো। এই শোয়ের শুরু থেকেই পবনদ্বীব একের পর এক গান গেয়ে মুগ্ধ করেছেন সকলকে। বর্তমানে ইন্ডিয়ান আইডল শেষ হয়েছে তবে পবনদ্বীপ রাজন এখন সোশ্যাল মিডিয়ার স্টার।

সোশ্যাল মিডিয়ায় এই গায়ক যথেষ্ট সক্রিয়। এই গায়কের যেকোন ভিডিও থেকে থেকেই ভাইরাল হয় নেটদুনিয়ায়। সম্প্রতি পবনদ্বীপ রাজনের ইন্ডিয়ান আইডলের মঞ্চে গাওয়া একটি গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে এদিনের এপিসোডে গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বাপ্পি লাহিড়ীও। এদিন এই গায়ক নিজের গান দিয়ে বরাবরের মতো সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন। তার গান শুনে মুগ্ধ হয়েছিলেন সং বাপ্পি লাহিড়ীও।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে পবনদ্বীপ রাজনকে ইন্ডিয়ান আইডলের মঞ্চে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে দেখা গিয়েছে। এদিনের এপিসোডে পবনদ্বীবকে ‘অ্যায়তবার’ সিনেমার ‘কিসি নাজারকো তেরা ইন্তেজার আজ ভি হ্যায়’ গানটি গাইতে দেখা গিয়েছে। তার কণ্ঠে এই গানটি শুনে মুগ্ধ হয়েছেন দর্শকসহ সমস্ত বিচারকমণ্ডলী। মুগ্ধ হয়েছিল তার সহ-প্রতিযোগীরাও। শুরু থেকেই সে যে অসাধারণ প্রতিভাবান একজন গায়ক তা স্বীকার করেছেন সকলেই।

আরও পড়ুন: ‘দাদাগিরি’ তে প্রতিযোগী হতে চান? জানুন অডিশনের জন্য কীভাবে করবেন আবেদন, জেনে নিন কিভাবে আবেদন করলেই মিলবে সৌরভ গাঙ্গুলীর সাথে খেলার সুযোগ, জেনে নিন অডিশনের পদ্ধতি

সেদিনের এপিসোডে পবনদ্বীপ রাজনের কন্ঠে গান শুনে নেহা কাক্কার থেকে শুরু করে হিমেশ রেশমিয়া সকলে দাঁড়িয়ে তাকে বাহবা জানিয়েছিলেন। তার গান শুনে মুগ্ধ বাপ্পি লাহিড়িও তাকে কাছে ডেকে আশীর্বাদ করেছিলেন। যেটা তার কাছে ছিল একটা বড় পাওয়া। এই গায়কের গানের এই ভিডিও সনির পেজ থেকেই শেয়ার করা হয়েছিল। সম্প্রতি এই পুরানো ভিডিওটিই নেটদুনিয়ায় সকল নেটবাসীদের মধ্যে এবং গায়ক এর সকল অনুরাগীদের মধ্যে ভাইরাল হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment