Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

‘আজ কুকুরকে বিষ দেবে কাল এরা মানুষও খুন করতে পারে’! এবার মুখ খুলে শ্রীলেখা মিত্রের পাশে দাঁড়ালেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়

‘আজ কুকুরকে বিষ দেবে কাল এরা মানুষও খুন করতে পারে’! এবার মুখ খুলে শ্রীলেখা মিত্রের পাশে দাঁড়ালেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়

টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র সুপরিচিত সারমেয় প্রেমী হিসেবে। কিন্তু সম্প্রতি একটি ফেসবুক লাইভে এসে অসহায় ভাবে অভিনেত্রী জানিয়েছেন যে তার কুকুরগুলোকে বিষ প্রয়োগ করে মেরে দেওয়ার পরিকল্পনা করছেন তারই আবাসনের কিছু লোকজন।

পাশাপাশি কুকুরের দেখাশোনা করেন বলে রীতিমতো হেনস্তার শিকার হতে হচ্ছে তাকে এমন অভিযোগও করেছেন শ্রীলেখা। এরপরই তার পাশে দাঁড়িয়েছিলেন জি বাংলার ‘রানী রাসমণি’খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। এবার তিনি পাশে পেলেন আরেক অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়কে।

এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রূপসা জানিয়েছেন যারা বিষ প্রয়োগ করে কুকুরকে মারার কথা বলতে পারেন তারা প্রয়োজনে মানুষও খুন করতে পারেন। অন্যদিকে দিতিপ্রিয়া জানিয়েছিলেন 2019 সাল থেকেই কুকুরের জন্য শ্রীলেখা মিত্রকে রীতিমত হেনস্থা হয়ে আসতে হচ্ছে। এর বিরুদ্ধে সমস্ত মানুষ যারা কুকুর ভালোবাসেন তাদের একজোট হওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: ‘নেতাজি, সাভারকরকে পুজো করি, জেলে যেতে ভয় পাই না’, গ্রেফতারি নিয়ে জল্পনার মাঝেই ট্যুইটে তোপ কঙ্গনার

আজ রূপসা চট্টোপাধ্যায় শ্রীলেখা মিত্রের পাশে দাঁড়িয়ে বলেছেন এ ধরনের ঘটনা সমাজকে ভুল বার্তা দেয়। পাশাপাশি ছোটদের সামনে বড়রা এহেন ব্যবহার করলে তারাও সঠিক শিক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন রূপসা। প্রসঙ্গত এর আগে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সমর্থন পেয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার ইন্ডাস্ট্রির ভেতর থেকেও ক্রমশ বাড়ছে তার পাশে দাঁড়ানো মানুষের সংখ্যা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment