Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
1 July 2026

সহচরীর অপমানের জবাব দিতে বউ হয়ে এসে গেল বরফি! বাঁদরনাচ নাচবে শ্বশুর বাড়ি, ভাইরাল ভিডিও

সহচরীর অপমানের জবাব দিতে বউ হয়ে এসে গেল বরফি! বাঁদরনাচ নাচবে শ্বশুর বাড়ি, ভাইরাল ভিডিও

সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘আয় তবে সহচরী’। যেখানে প্রায় চার বছর পর ছোটপর্দায় দেখতে পাওয়া যাচ্ছে টলিউড অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। শাশুড়ি বৌমার চিরাচরিত ঝগড়া দ্বন্দ নয়, বরং এই সিরিয়ালের ছকভাঙ্গা গল্পে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রী অরুনিমা হালদারকেও। এবার সেই ধারাবাহিকেই এক নতুন টুইস্ট এনে দর্শকদের চমকে দিলেন ধারাবাহিকের নির্মাতারা।

প্রসঙ্গত এই ধারাবাহিকে অভিনেত্রী কনীনিকার চরিত্রটি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে একজন কলেজ পড়ুয়াও বটে। কিন্তু সে কথা পরিবারের বাকিরা জানতে পেরে যাওয়ায় বিয়ে ভেঙে যায় ধারাবাহিকের মুখ্য চরিত্র সহচরীর ছেলে। কিন্তু এবার ছেলের বউ হিসেবেই পরিবারে আগমন ঘটতে চলেছে সহচরীর কলেজের বান্ধবী বরফির। দুজনের এই অসম বয়সী বন্ধুত্ব অবশ্য ইতিমধ্যেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

তবে এখনো পর্যন্ত টিআরপি তালিকাতে সেভাবে সুবিধা করে উঠতে পারেনি ধারাবাহিকটি। বহুদিন পর কনীনিকা বন্দ্যোপাধ্যায় ছোটপর্দায় ফিরলেও এখনো টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে পারেনি তার এই নতুন প্রজেক্ট। তবে এদিনের নতুন প্রোমো দেখে নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন এবার হয়তো চিত্রনাট্যের নতুন টুইস্ট ভালো স্থান এনে দেবে এই ধারাবাহিকটিকে টিআরপি তালিকায়।

আরও পড়ুন: ‘২২ বছরে পা দিলেন ‘মিঠাই’! মিঠাই পরিবারের তরফ থেকেও সৌমিতৃষার জন্মদিন পালিত হল ধুমধাম করে, উপস্থিত স্বয়ং ‘উচ্ছেবাবু’ আদৃত রায়ও, লাল বেলুনে সাজল ছাদ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment