Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

প্রয়াত বর্তমানের সম্পাদক শুভা দত্ত, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বর্তমানের সম্পাদক

প্রয়াত বর্তমানের সম্পাদক শুভা দত্ত, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্তমান সংবাদপত্রের সম্পাদক শুভা দত্ত। বরুণ সেনগুপ্তের মৃত্যুর পর থেকে তাঁর হাতেই ছিল বর্তমানের সম্পাদনার ভার। দীর্ঘদিন এই কাজ সাফল্যের সঙ্গে পালন করেছেন সম্পর্কে বরুণ সেনগুপ্তের বোন শুভা দত্ত। শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েকদিন ধরেই তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। আজ সকাল এগারোটা নাগাদ অ্যাপোলো হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকের ছায়া সাংবাদিক মহলে।

আরও পড়ুন: লোকসভার নিরিখে নিজের বিধানসভায় পিছিয়ে ১৮ জন মন্ত্রী, গৌতম দেব, জ্যোতিপ্রিয়, শান্তিরাম, সুজিত বসু সহ অনেকেই বেসামাল গেরুয়া ঝড়ে

রিডারশিপ এবং সার্কুলেশনের বিচারে বর্তমান সংবাদপত্র রাজ্যে দ্বিতীয় স্থানে। ১৯৮৪ সালে প্রথম বেরোনোর পর থেকে দীর্ঘ পথ পেরিয়ে এসেছে বর্তমান। ২০০৮ সালে বরুণ সেনগুপ্তের মৃত্যুর পর থেকে তাঁর বোন শুভা দত্তই সংবাদপত্রের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আমৃত্যু তিনি এই পদে ছিলেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal